জার্মানির লাইপজিগে ‘Porous Grounds’ প্রদর্শনী বালুকে কেন্দ্র করে শিল্প, নৃতাত্ত্বিক গবেষণা ও রাজনীতির এক ব্যতিক্রমী সংলাপ তৈরি করেছে। বাংলাদেশের ভাসানচর থেকে ফ্রান্সের মার্সেই— চারটি উপকূলের বালু ও পলির ‘সামাজিক জীবন’ উঠে এসেছে এই উদ্যোগে।আমরা প্রতিদিন বালুর ওপর দিয়ে হাঁটি। ঘর বানাই, রাস্তা তৈরি করি, কাচের জানালা দিয়ে বাইরে তাকাই। অথচ বালু নামের এই সাধারণ পদার্থটিকে আমরা আলাদা করে ‘দেখি’ না। অথচ পানি ব্যবহারের পর পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক সম্পদগুলোর একটি হলো এই বালু। সমুদ্রের তলদ...