৩১ মার্চ ১৯২২। বিকাল সাড়ে ৪টার দিকে বাভেরিয়ার
নির্জন হিন্টারকাইফেক খামারবাড়িতে এলেন নতুন গৃহপরিচারিকা
মারিয়া বাউমগার্টনার। তার বোন কিছুক্ষণ
সঙ্গে ছিলেন, তারপর চলে গেলেন। বাড়িতে
তখন কৃষক আন্দ্রেয়াস গ্রুবার,
তার স্ত্রী ক্যেৎসিলিয়া, মেয়ে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার সাত বছরের মেয়ে
ক্যেৎসিলিয়া, দুই বছরের ছেলে
ইয়োজেফ ও মারিয়া।
এটাই
ছিল মারিয়ার প্রথম দিন। কিন্তু কেউ
জানত না, রাত নামার
কয়েক ঘণ্টা পর বাড়ির ছয়জন
মানুষ আর জীবিত থাকবেন
না। সেই রাতে ঠিক
কখন হত্যাকাণ্ড...