মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের লক্ষ্য ছিল ২৪২ রানের। জবাবে একটা সময় ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তখনই হালটা ধরেন শাদাব খান।
৮ নম্বরে নেমে খেলেন ৯৬ বলে ১৩ বাউন্ডারি ৫ ছক্কায় অপরাজিত ১১৩ রানের ইনিংস।
পাকিস্তান হারের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ১৭ বল বাকি থাকতে জয় পায় ১ উইকেটে। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট ১১১ বলে খেলেন ১০৫ রানের ইনিংস।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। তিনি কীর্তি গড়েন ওয়ানডেতে যৌথভাবে চতুর্থ দ্রুততম (৮০ ম্যাচে) ১৫০ উইকেট নেওয়ার।



