শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় খেলা

নেইমার ফিরলেন, বিশ্বকাপে থাকবেন তো!

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩
নেইমার ফিরলেন, বিশ্বকাপে থাকবেন তো!

২২ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার হয় নেইমারের। সেসময় সান্তোস ফরোয়ার্ড জানিয়েছিলেন, মাঠে ফিরে বিশ্বকাপ স্কোয়াডে থাকাই তার টার্গেট। প্রায় দুই মাস পর মাঠে ফিরলেন তিনি, বিশ্বকাপ দলে জায়গা পাবেন তো?

সান্তোস কোচ হুয়ান পাবলো ভোইভোদা আশাবাদী। তিনি বিশ্বাস করেন, সবার দরকার নেইমারকে। লম্বা সময় পর মাঠে ফেরা নেইমারের পারফরম্যান্সেও সন্তুষ্ট এই কোচ।

ভেলো ক্লুবের বিপক্ষে সান্তোসের ৬-০ গোলে জেতার ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার। বেঞ্চ থেকে উঠে খেলেছেন ৫০ মিনিটের মতো। সান্তোসের বিশাল জয়ে গোল করতে না পারলেও তার পায়ে জাদু দেখা গেছে। গোলশিটে নাম তোলার দারুণ সুযোগও তৈরি করেছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

নেইমারের মাঠে থাকাটা দলের জন্য বিশাল জ্বালানি। সেটা ক্লাব ফুটবলে যেমন, তেমনি জাতীয় দলেও। সান্তোস কোচ তাই নেইমারকে মূল্যায়ন করেছেন এভাবে, “আমার মনে হয়, সবারই দরকার নেইমারকে। শুধু সান্তোস নয়, জাতীয় দল… (ব্রাজিল কোচ কার্লো) আনচেলত্তিও খুশি হবেন যদি সে ভালো পারফর্ম করে। এক জায়গার পারফরম্যান্স অন্য জায়গাতে প্রভাব ফেলবে।”

নেইমারের বর্ণিল ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা চোট। ২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে চোটের সঙ্গে তার বসবাস। অবস্থা এখন এমন- মাঠের চেয়ে মাঠের বাইরেই থাকছেন বেশি!

২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দল ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি তার। স্বভাবতই নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেলা হয়নি। ইতালিয়ান এই কোচ নেইমারকে দলে চান, তবে সেজন্য মাঠে ফিটনেসের প্রমাণ দিতে হবে। এই ফরোয়ার্ড প্রমাণ করবেন কী, মাঠে ফিরতে না ফিরতেই ছিটকে পড়ছেন।

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার মাস বাকি। সময় খুব কম। নিজেকে প্রমাণ করার কিছু নেই নেইমারের। তিনি পরীক্ষিত। তবে ফিটনেসের জায়গায় তিনি বড্ড নড়বড়ে। নেইমারের বড় পরীক্ষাটা তাই এখানেই।


খেলাব্রাজিলফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৫

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:১০

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    ১৬ এপ্রিল ২০২৬, ১৭:২৯

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:০০

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ আগামীর সময়

    • সর্বশেষ
    • পত্রিকা
    • ইপেপার
    EN
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • পত্রিকা
    • ইপেপার
    • EN