শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

৫ ঘণ্টা বৈঠকের পর ভারত ম্যাচ খেলতে আইসিসিকে ৩ শর্ত পাকিস্তানের

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩
৫ ঘণ্টা বৈঠকের পর ভারত ম্যাচ খেলতে আইসিসিকে ৩ শর্ত পাকিস্তানের

সংগৃহীত ছবি

পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে গতকাল আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পাকিস্তান সফর করেন। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও বৈঠক করেন।

রবিবার রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে তিনটি শর্ত উত্থাপন করেছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্টস। সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভিও তিনটি শর্তের কথা উল্লেখ করেছে, যদিও সেখানে শর্তগুলোর ধরন কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো আইসিসি-পিসিবি-বিসিবি বৈঠকের তথ্য প্রকাশ করলেও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারত-ম্যাচ নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান জানতে এক–দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এরপর আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ভারতের হিন্দুস্থান টাইমস টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে জানিয়েছে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসির কাছে তিনটি শর্ত তোলে। প্রথম শর্ত অনুযায়ী, আইসিসি থেকে পাকিস্তান যে লভ্যাংশ পায়, তার পরিমাণ বাড়াতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু করা। ২০১৩ সালের পর থেকে দুই দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি, যা মূলত ভারতের অনাগ্রহের কারণে বন্ধ রয়েছে। তৃতীয় শর্ত আচরণসংক্রান্ত—২০২৫ এশিয়া কাপে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন না করায় অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি এবং ভবিষ্যতে এমন আচরণ আর দেখতে চায় না তারা।

এ বিষয়ে টেলিকম এশিয়া স্পোর্টসকে একটি সূত্র জানায়, ‘বৈঠকে আইসিসির কাছে পিসিবি চেয়ারম্যান কয়েকটি শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তানের বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু এবং ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন নিশ্চিত করা।’

এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া তিনটি শর্ত মূলত বাংলাদেশকেন্দ্রিক। সূত্র অনুযায়ী, আইসিসি কর্মকর্তাদের কাছে পিসিবি জানিয়েছে—বাংলাদেশকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি দিতে হবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার বিশ্বকাপের একটি ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও আইসিসি তা গ্রহণ না করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলে পরিস্থিতি সামাল দিতে আইসিসি আলোচনায় বসে।

পাকিস্তানটি-টোয়েন্টি বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise