কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ
বড় জয়ে শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি
জয় দিয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শুরু করল বাংলাদেশ। কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে মিজানুর-নাসিররা।
ভারতের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডাকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৪৮-২৮ ব্যবধানে জিতেছে কেনিয়া।
১৩ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে আছে নাইজেরিয়া, মালয়েশিয়ান, উগান্ডা, ইংল্যান্ড, তানজানিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আছে কেনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর।
বাংলাদেশ দলে আছেন আল আমিন, অমল রায়, দ্বীপ্যায়ন গোলদার, আরিফ রব্বানী, হাসিবুল হোসেন, ইব্রাহিম খলিল, জুলফিকার আকাশ, লিটন আলি, মিজানুর রহমান, নাসির উদ্দিন শরিফ, রোমান হোসেন, রোমান মিয়া, মনিরুল চৌধুরী ও রাজু শেখ।



