কিউট রাগবি সুপার কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ নীল দল

রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কিউট নাগরিক সুপার কাপ (পুরুষ)-২০২৬’-এর শিরোপা জিতেছে বাংলাদেশ নীল। ফাইনালে বাংলাদেশ সাদাকে ১২-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
বাংলাদেশ নাগরিক ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (মিউট) পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই রাগবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লিগ পদ্ধতিতে চারটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
ফাইনালে বাংলাদেশ নীল শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। শেষ পর্যন্ত ১২-৭ গোলের ব্যবধানে বাংলাদেশ সাদাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে দেশের সেরা নাগরিক খেলোয়াড়দের এই আয়োজনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় বাংলাদেশ নীল।
শনিবার জাতীয় স্টেডিয়ামসংলগ্ন পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ নাগরিক ফেডারেশন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রিয়াজুল আলীম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাগবি ফেডারেশনের সহসভাপতি মৌসুম আলী।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রিয়াজুল আলীম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার উজ জামান, সহসভাপতি মৌসুম আলী, যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম ভরসা, লিগ সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং সদস্য মো. সিরাজুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।



