Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

কাবাডির আশার দিনে ব্যর্থতার মিছিলে অন্যরা

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪
কাবাডির আশার দিনে ব্যর্থতার মিছিলে অন্যরা

পুরুষ কাবাডিতে ২০ বছরের অপেক্ষা ঘোচানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ। জোড়া জয়ে তারা স্বপ্ন দেখছে পদকের। সোমবার সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর সন্ধ্যায় মিজানুর রহমানরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারান। আজ জাপানকে হারালেই সেমিফাইনাল ও পদক নিশ্চিত হবে বাংলাদেশের। কাবাডির এ আশার দিনে হতাশা উপহার দিয়েছেন অন্য খেলার খেলোয়াড়রা। ওসাকায় নারী ফুটবলাররা মিয়ানমারকে হারিয়ে পারেননি কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে। শুটিং, সাঁতার, নারী হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস থেকে আসেনি কোনো সাফল্য।

ঋতুদের শূন্য হাতে ফেরা

দুই কোরিয়ার কাছে আগের দুই ম্যাচে ১৬ গোল হজম করা বাংলাদেশ শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে মিয়ানমারকে হারানো বিকল্প ছিল না। তবে গোলশূন্য ড্র করে গ্রুপের তলানি থেকে অভিযান শেষ করেছে তারা।

অথচ মিয়ানমারকে হারিয়েই গত বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ওসাকার ইনাই পার্ক স্টেডিয়ামে গোল করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের। বাঁদিক থেকে ঋতুপর্ণা কয়েকবার আক্রমণ গড়লেও, সুযোগগুলো গোলে বদলে ফেলার মতো কেউ ছিলেন না। তাই আরেকবার এশিয়ান গেমস থেকে বাংলাদেশের নারীদের বিদায় নিতে হয়েছে শূন্য হাতে।

এই ব্যর্থতার দায় যতটা ফুটবলারদের, তার চেয়ে বেশি কোচ পিটার বাটলারের। ঋতুদের দায়িত্বে এই ব্রিটিশ কোচ আছেন অনেক দিন ধরে। অথচ দল বা একাদশ নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা চলছেই। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও নিজের ইচ্ছেমতো একাদশ সাজিয়ে দলের মনোবল ভেঙে দিতে জুড়ি নেই বাটলারের। এ গেমসেই উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পরীক্ষিত ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, রূপনা চাকমাদের বেঞ্চে রেখে একাদশ সাজান তিনি। সে ম্যাচে ১০-০ হারের লজ্জা পেতে হয় বাংলাদেশকে।

প্রথম ম্যাচেই মনোবল ভেঙে যাওয়া বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দাঁড়াতে পারেনি, হেরেছে ৬-০ গোলে। এ ম্যাচে অবশ্য অভিজ্ঞদের দিয়েই একাদশ সাজান কোচ। মিয়ানমারকে হারানো সম্ভব, এই বিশ্বাস নিয়ে খেললেও যোগ্য ফিনিশারের অভাবে বাংলাদেশের মেয়েরা পায়নি গোলের দেখা। মিয়ানমারও চেষ্টা করেছে। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা প্রতিপক্ষের আক্রমণগুলো ঠেকিয়ে দেয়। তাই ম্যাচটি গোলশূন্য শেষ হয়। এই ফলে দুদলের সংগ্রহ দাঁড়ায় সমান ১ পয়েন্ট। তবে গোল কম হজমে মিয়ানমার হয়েছে তৃতীয়।

লক্ষ্যহারা রাইফেল শুটাররা

পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের তিন শুটার নিজেদের সেরার কাছাকাছিও পৌঁছাতে পারেননি। অর্ণব সারার ৬২৩.৯ স্কোরে ৪৬ জনের মধ্যে হয়েছেন ২৫তম। রবিউল ইসলাম ৬২২.৩ ও রাব্বি হাসান মুন্না ৬২১.৩ স্কোরে গড়ে যথাক্রমে ৩১ ও ৩২তম হন। আজ ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ডাবলসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রবিউল ও মেহনাজ শারমিন মিম। শুটারদের এমন পারফরম্যান্সের জন্য ভালোমানের কোচ না পাওয়াকে দায়ী করেছেন দলনেতা ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রত্না।

টোকিওর পুলে ম্লান ইসলাম

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে মোহাম্মদ ইসলাম ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। পাসপোর্টের মেয়াদ না থাকায় গেমসে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল মাহমুদুন্নবী নাহিদের। পরে মোহাম্মদ ইসলামকে পাঠানো হয়। 

পারলেন না রাজিব চাকমাও

জিমন্যাস্ট রাজিব চাকমাকে নিয়ে বড় আশার কথা শুনিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ফেডারেশন। পদক দূরে থাক, ভল্ট ইভেন্টে দশম হয়েছেন তিনি।

কারাতেকারাও ব্যর্থ

কারাতে ছেলেদের ৬৭ কেজি ওজন বিভাগের কুমিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টের ব্যবধানে হেরেছেন কাতারের ইয়ামান আলনাতশেহর কাছে। নারীদের ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের কানায় আসেলের কাছে।

নতুন জার্সি পরেও পারেননি শাটলাররা

বাংলাদেশের শাটলারদের পরিণতি এমন হবে, আগেই বোঝা গেছে। ফেডারেশনের অবহেলার শিকার হওয়া শাটলাররা আগের দিনও ভুলে ভরা জার্সি বদলে নতুন জার্সি জোগাড়ে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত ইয়োনেক্সের কল্যাণে নতুন জার্সি ও শটস পরে খেলেছেন আয়মান ইবনে জামান, গৌরব সিংহ, আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন ওয়াহেদুল। তবে দলগত ইভেন্টে তারা হেরে গেছে ভারতের কাছে।

এ ছাড়া টেবিল টেনিস, উশু, নারী কাবাডি এবং নারী হকি থেকে এসেছে হারের খবর।

কাবাডিহারানসেমিফাইনালব্যর্থতাএশিয়ান গেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক