মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

৯৯ পর্যন্ত দারুণ খেলেছেন। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকার চাপ আর সামলাতে পারেননি। ৬-৭ বল ডট খেলেছেন জারিফ সিয়াম। এরপর অপরপ্রান্তের ব্যাটারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হয়ে গেলেন রান আউট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তরুণ জারিফ বিসিবির নতুন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরির সুযোগ হারালেন। অবশ্য তার দল বিশাল ব্যবধানেই জিতেছে। গেম ডেভেলপমেন্ট কাপ বা জিডি কাপের প্রথম ম্যাচে জারিফরা জিতেছেন ২৪৬ রানে।
আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২৯ রান তোলে অনূর্ধ্ব-১৯ দল, জবাবে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৭ দল।







