Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হকি

বাংলাদেশ হকি দল

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সামনে আর্থিক সংকট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২০:২১
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সামনে আর্থিক সংকট

সংগৃহীত ছবি

পাকিস্তান সরে দাঁড়ানোয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল। আগামী ২৭ অক্টোবর ভারতের পাঞ্জাবে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলকে প্রস্তুত করতে আবারও জার্মান কোচ গেরহার্ড পিটারকে দায়িত্ব দিচ্ছে ফেডারেশন। তবে বড় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এলেও আর্থিক সংকট ভাবাচ্ছে কর্মকর্তাদের।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নারী ও পুরুষদের সিনিয়র এবং জুনিয়র দল একাধিক টুর্নামেন্টে অংশ নেওয়ায় ব্যয় বেড়েছে। ফলে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ফেডারেশন, ‘নারী ও পুরুষ সিনিয়র ও জুনিয়র দল একই সময়ে একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এতে অনেক ব্যয় হয়েছে। আমাদের ফেডারেশনের ফান্ডে তেমন অর্থ নেই। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাহায্য চাইব।’

এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সপ্তম হয়ে দেশে ফিরতে হয়েছে দলকে। সেই দলের ১৮ সদস্যের স্কোয়াড থেকে কেবল কৌশিককে বাদ রেখেছে ফেডারেশন। প্রিন্সের ভাষ্য অনুযায়ী, হকি থেকে অবসর নিয়েছেন কৌশিক। যদিও কোচ পিটার ও দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার মনোমালিন্যের কথাও শোনা গিয়েছিল।

টুর্নামেন্ট সামনে রেখে দলের ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে। সাবেক জাতীয় খেলোয়াড় ও সাংবাদিক রাহুল কান্তি রায়কে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটিরও সদস্য। কোচিং স্টাফে থাকছেন ইমরান হাসান পিন্টু ও শহিদুল্লাহ টিটু।

আগামী পরশু ম্যানেজারের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করার কথা। আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রধান কোচ দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।

টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও খেলবে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও মালয়েশিয়া। প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

এর আগে ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। তবে সেবার স্বাগতিক হওয়ার সুবাদে টুর্নামেন্টে অংশ নিয়েছিল দলটি।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল:

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তানভীর রহমান সিয়াম, আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।

বাংলাদেশ হকি দলবাংলাদেশ হকি ফেডারেশনএশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২