Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত ঘানার কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৪:৪৮
বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত ঘানার কোচ

দলের প্রধান কোচ অটো আদ্দোকে ছাঁটাই করেছে ঘানা। ছবি: সংগৃহীত

হেরেই চলেছে ঘানা। সোমবার রাতে জার্মানির সঙ্গে ‘কালো তারা’খ্যাত দলটি ভালো খেললেও হেরেছে ২-১ গোলে। এ নিয়ে টানা চার ম্যাচ হারল ঘানা। বিশ্বকাপের ৭২ দিন আগে যা অশনি সংকেত। তাই কোপটা পড়ল কোচের ওপর।

দলের প্রধান কোচ অটো আদ্দোকে ছাঁটাই করেছে ঘানা। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এ নিয়ে বিবৃতিতে লিখেছে , ‘আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। যথাসময়ে জানানো হবে ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা।’

গত সপ্তাহে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল ঘানা। গত নভেম্বরে হেরেছিল জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে। সোমবার জার্মানির সঙ্গে হারের পর বরখাস্তই করা হল কোচকে।

২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত আদ্দো প্রথম মেয়াদে ঘানার কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনে ঘানা ২০২২ সালের বিশ্বকাপ খেলেছে।
সেই বিশ্বকাপেই ঘানার প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকায় দেশের প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়েন আদ্দো।

২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফা দায়িত্ব নিয়ে ঘানাকে এনে দিয়েছিলেন বিশ্বকাপের টিকিট। তবে বিশ্বকাপে যাওয়া হলো না ৫০ বছর বয়সী আদ্দোর।
বিশ্বকাপ ঘানা আছে ‘এল’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা।

বিশ্বকাপফুটবলঘানাকোচ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise