Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে চার গোলে হারল ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২২:১০
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে চার গোলে হারল ভারত

সংগৃহীত ছবি

ফিফা র‌্যাংকিংয়ে ১৩৮ নম্বরে ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ছয়ে। ক্রিকেট ঐতিহ্যের দেশ ভারতকে মাঠেও সেই ব্যবধান বুঝিয়ে দিল ব্রাজিল।

কলকাতার যুবভারতীতে প্রথমবার ভারতের মুখোমুখি হয়ে ৪-০ গোলে জিতল কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেছেন স্যামুয়েল লিনো। একবার করে বল জালে জড়িয়েছেন এস্তেভাও ও পেদ্রো। ঐতিহাসিক ম্যাচে প্রথমার্ধ শেষে ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে লড়াই করার চেষ্টা করেছে স্বাগতিকরা। সেই লড়াই দেখতে অবশ্য গ্যালারি ভরে যায়নি। টিকিটের অতিরিক্ত দামে মাঠের বদলে অনেক ভারতীয় ম্যাচ দেখেছেন টিভিতে।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও ও পেদ্রোকে সামনে রেখে একের পর এক আক্রমণ গড়ে তুলেছে কার্লো আনচেলত্তির দল। ভারতের রক্ষণও শুরুতে বেশ গোছানো ছিল। গুরপ্রীত সিং সান্ধুর নেতৃত্বে ভারতীয়রা ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে।

ম্যাচের ২৮ মিনিটে অবশ্য আর ঠেকানো যায়নি ব্রাজিলকে। মাতেউজিনিওর অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন এস্তেভাও। ভারত তখনো ম্যাচে ফেরার চেষ্টা করছিল।

বিরতির ঠিক আগে আবারও গোল হজম করে ভারত। ৪২ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে পেদ্রো বল জালে পাঠিয়ে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন। তাই ২-০ ব্যবধানেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ব্রাজিলের দাপট ছিল পরিসংখ্যানেও। বলের দখল ছিল তাদের ৬২ শতাংশ, ভারতের ৩৮ শতাংশ। ব্রাজিল গোলমুখে ১১টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। ভারতের শট ছিল দুটি। ৯০ মিনিট শেষে ব্রাজিলের বলের দখল ছিল ৬৬ শতাংশ। লক্ষ্যে শট ৭টি। ভারতের লক্ষ্যে শট ছিল ৩টি।

বিরতির পর প্রথম একাদশের ১১ জনকেই তুলে নেন আনচেলত্তি। প্রথমার্ধে ভীতি ছড়ানো ভিনিসিয়ুসের জায়গায় নামেন স্যামুয়েল লিনো। টেকচাম সিংয়ের ভুলে বল পেয়ে ৫৮ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন তিনিই।

ব্রাজিলের রক্ষণ বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছিলেন ভারতের রায়ান উইলিয়ামস। তবে গোল আদায় করতে পারেননি তিনিও। উল্টো যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান ৪-০ করেন স্যামুয়েল লিনো।

ব্রাজিল বনাম ভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই