Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেইনদের সামনে আফ্রিকান চ্যালেঞ্জ

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৫
কেইনদের সামনে আফ্রিকান চ্যালেঞ্জ

বিশ্বকাপে তারা এসেছে ছয় দশকের অপেক্ষা ঘোচাতে। ‘ইটস কামিং হোম’ মিশনের শুরুটাও করেছে বিধ্বংসী রূপে। ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় আজ দ্বিতীয় বাধা আফ্রিকার দেশ ঘানা।

গ্রুপ পর্বে দুই দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচ। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ইংলিশরা। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু কেইনের দলের।

ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের প্রাপ্তি কম নয়। দাপটের সঙ্গে খেলা, গতিময় ফুটবল, মাঝমাঠের নিয়ন্ত্রণ। তার চেয়েও বেশি যেন অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল। যে কেইনকে নিয়ে এত আশা, এত স্বপ্ন, সেই কেইনের তৃতীয় বিশ্বকাপটা শুরু হয়েছে গোল দিয়েই।

ঘানার জয়টা অবশ্য এত বড় ব্যবধানে আসেনি। শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে থাকা পানামার কাছে প্রায় হোঁচট খেতে বসেছিল তারা। সেলেব ইয়েরেংকির ৯৫তম মিনিটের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে। ব্যবধান অল্প হলেও ঘানার গতিময় ফুটবল আলাদা করেই নজর কেড়েছে এবার।

ঘানা বিশ্বকাপে চমক দেখিয়েছে এর আগে। ২০০৬ সালে প্রথম অংশগ্রহণেই শেষ ষোলো, ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল। ব্ল্যাক স্টারসরা এবারও আছে নকআউট পর্বে যাওয়ার দৌড়ে। ইংল্যান্ড তাই বাড়তি সতর্কই থাকবে তাদের বিপক্ষে।

আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০১১ সালের সেই প্রীতি ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ঘানার মুখোমুখি না হলেও আফ্রিকার দেশগুলোর বিপক্ষে অবশ্য ইংল্যান্ডের পরিসংখ্যান ঈর্ষণীয়। আট ম্যাচে একটিতেও ইংল্যান্ডকে হারাতে পারেনি তারা। পাঁচ জয় ও তিন ড্রয়ে ইংল্যান্ড তাই এই মহাদেশের দলের কাছে অজেয়। ঘানা আজ ভেঙে দিতে পারে সেই রেকর্ড। ইউরোপের দেশকে হারিয়ে চমক দেখানোর ইতিহাস যে তাদের আগেও আছে!

ইংল্যান্ডের সামনে হাতছানি দিচ্ছে ১৯৬৬ সালের স্মৃতিকে ফেরানোর। ওই শেষবার টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে চার গোল করেছিল তারা। ঘানার গোলপোস্টে চার গোল দিলে ৬০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনবে কেইনরা।

ম্যাচের মূল লড়াই হতে পারে মাঝমাঠে। ইংল্যান্ড বলের দখল ধরে রাখতে চাইবে, আর ঘানা অপেক্ষায় থাকবে প্রতিপক্ষের ভুলের জন্য। তাই কে মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে, সেটিই অনেকাংশে ফল নির্ধারণ করবে।

ইংল্যান্ড যদি দ্রুত গোল পেয়ে যায়, তবে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যেতে পারে তাদের হাতে। কিন্তু ঘানা যদি প্রথমার্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে চাপটা কিন্তু ফিরে আসবে ইংল্যান্ডের ওপরেই।

ঘানার বিপক্ষে শুধু জয়ের জন্যই মাঠে নামছেন না কেইন। আগের ম্যাচে জোড়া গোলে ছুঁয়েছেন কিংবদন্তি গ্যারি লিনকারকে (১০ গোল)। আর মাত্র এক গোল করলেই লিনেকারকে পেছনে ফেলে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হয়ে যাবেন থ্রি লায়ন্স অধিনায়ক।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু