Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্মার্ট বলের জাদুতে বেঁচে গেল তিউনিসিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:২০
স্মার্ট বলের জাদুতে বেঁচে গেল তিউনিসিয়া

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের সেই বহুল আলোচিত জাপান-স্পেন ম্যাচের স্মৃতি যেন আরও একবার ফিরে এল ২০২৬ বিশ্বকাপে, তিউনিসিয়া বনাম জাপান ম্যাচে। তবে এবার আর কোনো মাঠের বিতর্ক নয়, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে তিউনিসিয়ার ভাগ্য নির্ধারণ করে দিল বিশ্বকাপের অফিসিয়াল বলের ভেতরে বসানো বিশেষ চিপ প্রযুক্তি।

আজ রবিবার গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান-তিউনিসিয়া। তখন প্রথমার্ধের মাত্র ৯ মিনিটের খেলা চলছে। জাপানি স্ট্রাইকার উয়েদা বক্সের ভেতর থেকে এক বুলেটগতির নিচু শট নেন। তিউনিসিয়ার গোলরক্ষক ডাহমেন ঝাপিয়ে পড়ে বলটি গ্লাভসবন্দি করেন। তখন আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল তিনি গোললাইনের ভেতরে গিয়ে বল ধরেছেন।

আরও পড়ুন

অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

২১ জুন ২০২৬

টেলিভিশন রিপ্লেতেও দেখা যায়, বলটির অবস্থান ছিল একদম লাইনের ওপর। আর মাত্র এক মিলিমিটার এদিক-ওদিক হলেই এটি নিশ্চিত গোল হতে পারত। খালি চোখে খালিদ ডাহমেনের এই সেভকে ‘গোল’ বলে মনে হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু প্রযুক্তি নিশ্চিত করেছে যে, বলের পুরো পরিধি গোললাইন সম্পূর্ণ অতিক্রম করেনি। ফলে রেফারিও গোলের বাঁশি বাজাননি। এবারের বিশ্বকাপে ব্যবহৃত বলের ভেতরে থাকা চিপটি স্বয়ংক্রিয়ভাবে গোললাইনের নিখুঁত হিসাব রাখে। এর আগে সুইডেন বনাম তিউনিসিয়া ম্যাচেও একটি গোলের বৈধতা নিশ্চিত করেছিল এই প্রযুক্তি। এবারের সূক্ষ্মতম সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচ-পরবর্তী বড় ধরনের বিতর্ক এড়ানো গেল।

ম্যাচটিতে জাপান অবশ্য ৩ মিনিটেই দাইচি কামাদার দারুণ এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ৩২ মিনিটে তারা ব্যবধান দ্বিগুণ করে। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে জাপানের সংগ্রহ দাঁড়াবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে তারা গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান ভাগাভাগি করবে নেদারল্যান্ডসের সঙ্গে, যারা দিনের আগের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।  

জাপানস্মার্ট বল২০২৬ ফুটবল বিশ্বকাপতিউনিসিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব