Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

অবশেষে কানাডায় প্রবেশের অনুমতি পেলেন ওয়াহি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৭:০৫
অবশেষে কানাডায় প্রবেশের অনুমতি পেলেন ওয়াহি

সংগৃহীত ছবি

স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে গ্রেপ্তারের পর ভিসা জটিলতায় পড়েছিলেন আইভোরি কোস্টের ফরোয়ার্ড এলয়ে ওয়াহি। তবে শেষ পর্যন্ত কানাডায় প্রবেশের অনুমতি মিলেছে তার। শনিবার টরন্টোয় জার্মানির বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন এই ২৩ বছর বয়সী স্ট্রাইকার।

গত মাসে ফরাসি লিগ ওয়ানে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ওয়াহি। অভিযোগ রয়েছে, চলতি মৌসুমে নিসের হয়ে মেতজের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেন তিনি, যাতে জুয়ারিরা সেই ঘটনা থেকে অর্থ উপার্জন করতে পারেন। স্পট-ফিক্সিং হলো এমন একটি কারসাজি, যেখানে ম্যাচের নির্দিষ্ট কোনো ঘটনাকে ইচ্ছাকৃতভাবে প্রভাবিত করে জুয়ার বাজারে মুনাফা লোটা হয়।

মার্সেইয়ের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ফরাসি লিগ ওয়ানে খেলা এক ২৩ বছর বয়সী ফুটবলারকে সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সরাসরি ওয়াহির নাম উল্লেখ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তদন্ত এখনো চলমান।

ফরাসি ফুটবল লিগ (এলএফপি) বুধবার নিশ্চিত করে যে ওয়াহিকে ঘিরে অস্বাভাবিক মাত্রায় বাজি ধরার তথ্য তাদের নজরে এসেছে। আইভোরি কোস্টের ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানায়, তাদের বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে তাদের অবহিত করা হয়নি, তবে ওয়াহি প্রাথমিকভাবে কানাডায় প্রবেশের অনুমতি পাননি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তার আইনি পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য চেয়ে ভিসা অনুমোদন সাময়িকভাবে স্থগিত রেখেছিল। পরে বৃহস্পতিবার এফআইএফ জানায়, প্রয়োজনীয় সব অনুমতি মিলেছে এবং ওয়াহি দলের সঙ্গে কানাডায় যেতে পারবেন।

ইকুয়েডরের বিপক্ষে আইভোরি কোস্টের প্রথম ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ওয়াহি। জার্মানির বিপক্ষে ম্যাচের পর দলটি আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় কুরাসাওয়ের মুখোমুখি হবে।

এই বিশ্বকাপে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়া ওয়াহিই একমাত্র ফুটবলার নন। ঘানার থমাস পার্টেও যুক্তরাজ্যে চলমান ফৌজদারি মামলার কারণে ভিসা পাননি। চারজন নারীর করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে সাবেক আর্সেনাল মিডফিল্ডার পার্টে আগামী বছর বিচারের মুখোমুখি হবেন। তিনি কানাডায় প্রবেশের সময় কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পানামার বিপক্ষে ঘানার জয়ের ম্যাচটি মিস করেন।

২০২৬ ফিফা বিশ্বকাপএলয়ে ওয়াহিস্পট-ফিক্সিং
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ৪
    বসনিয়া-হার্জেগোভিনা
    ১
    ১৯ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    কানাডা
    ৬
    কাতার
    ০
    ১৯ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ১
    দক্ষিণ কোরিয়া
    ০
    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    ১৯ জুন ২০২৬, ০০:৩১

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ১৯ জুন ২০২৬, ০০:৫৪

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    ১৯ জুন ২০২৬, ০৪:১৪

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ১৯ জুন ২০২৬, ০১:০৯

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    ১৯ জুন ২০২৬, ০২:০১

    ইসমায়েলের পা ভাঙল বুলেটের শব্দে !

    ইসমায়েলের পা ভাঙল বুলেটের শব্দে !

    ১৯ জুন ২০২৬, ১১:০৪

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১৯ জুন ২০২৬, ০২:৫৯

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    ১৯ জুন ২০২৬, ০২:২৩

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    ১৯ জুন ২০২৬, ০৫:২৬

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    ১৯ জুন ২০২৬, ০৭:১৬

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    ১৯ জুন ২০২৬, ০৫:৪৫

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    ১৯ জুন ২০২৬, ০২:৩৭

    হরমুজ শান্তির রুট নাকি  নতুন সমীকরণের পথ?

    হরমুজ শান্তির রুট নাকি নতুন সমীকরণের পথ?

    ১৯ জুন ২০২৬, ০২:০৫

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    ১৯ জুন ২০২৬, ০৪:৩৭

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    ১৯ জুন ২০২৬, ০৫:১১

    advertiseadvertise