Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ভিনিসিয়ুসের জাদুতে ব্রাজিলের ফাঁকফোকর কি ঢাকা পড়ে গেল?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৯
ভিনিসিয়ুসের জাদুতে ব্রাজিলের ফাঁকফোকর কি ঢাকা পড়ে গেল?

সংগৃহীত ছবি

'আমি এখানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে আসিনি, আমি এসেছি ব্রাজিলকে আবারও শীর্ষে ফেরাতে সাহায্য করতে'—মরক্কোর বিপক্ষে ম্যাচের আগের রাতে ঠিক এই কথাই বলেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঠে নেমে নিজের সেই কথার প্রতিফলন ঘটালেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। নিউজার্সির নিউ ইয়র্ক স্টেডিয়ামে যখন ১-০ গোলে পিছিয়ে থেকে রীতিমতো ধুঁকছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, ঠিক তখনই বিশ্বমঞ্চে নিজের জাদুকরী ছোঁয়ায় দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন ভিনিসিয়ুস।

ব্রুনো গিমারায়েসের পাস থেকে ডি-বক্সের বাঁ দিকে বল পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ের এক দুর্দান্ত জোরালো শটে মরক্কোর জালের ছাদ কাঁপিয়ে দেন তিনি। এই চোখধাঁধানো গোলটি কেবল ব্রাজিলকে হার থেকেই বাঁচায়নি, বরং ১৯৩৪ সালের পর বিশ্বকাপে নিজেদের প্রথম উদ্বোধনী ম্যাচ হারার চরম লজ্জাজনক রেকর্ড থেকেও রক্ষা করেছে।

১-১ গোলের ড্রয়ে ম্যাচটি শেষ হলেও ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার বিবিসি স্পোর্টসকে ব্রাজিলের এই খেলাকে ‘ছন্নছাড়া’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে লাতিন ফুটবল বিশেষজ্ঞ টিম ভিকেরি বলেন, 'আদর্শগতভাবে আপনি চাইবেন একটা দল যেন তার তারকাদের তৈরি করে, কিন্তু এখানে দেখা গেল একজন তারকাই পুরো দলকে টেনে তুলল।'

প্রথম ম্যাচের এই নড়বড়ে পারফরম্যান্স দেখে সাম্বা ভক্তদের কপালে ভাঁজ পড়তেই পারে। তবে মনে রাখতে হবে, ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট রেস নয়। চার বছর আগে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসেছিল আর্জেন্টিনা, অথচ শেষ পর্যন্ত ওরাই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ২০০২ সালের পর প্রথম ট্রফি জয়ের খোঁজে থাকা ব্রাজিল পরবর্তী রাউন্ডে যাবে—এমনটাই আশা সবার। গ্রুপ ‘সি’-তে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে।

তবে চিন্তার বিষয় হলো, ম্যাচের দীর্ঘ সময় আফ্রিকান পরাশক্তি মরক্কোর সামনে পেলের দেশের ফুটবলারদের চেনা ছন্দ খুঁজে পাওয়া যায়নি। ইসমায়েল সাইবারির গোলে মরক্কো যখন লিড নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করছিল, তখন ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। গরমের মধ্যে ৩৪ বছর বয়সী ক্যাসেমিরোকে মাঠে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, যার ফলে প্রথমার্ধ শেষেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। একইভাবে রক্ষণভাগের রজার ইবানেজকেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি।

উরুগুয়ের সাবেক মিডফিল্ডার গুস্তাভো পয়েট বিস্ময় প্রকাশ করে বলেন, 'আমি অবাক হয়েছি যে আজ টেকনিক্যালি ওরা কতটা দুর্বল ছিল। পিচের সমস্যা কি না জানি না, তবে ওরা পাসের পর পাস মিস করছিল, যা একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়ের কাছ থেকে একদমই আশা করা যায় না।'

বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ছিল দুর্দান্ত। এর আগে খেলা ৮টি ম্যাচের ৭টিতেই জিতেছিল তারা (একমাত্র হার ছিল ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে)। তবে এবার মরক্কোর অদম্য ফুটবলের সামনে পয়েন্ট হারাতে হলো লাতিন জায়ান্টদের।

৬৭ বছর বয়সে এসে কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচের স্বাদ নিলেন কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে দিনটিকে ‘অসাধারণ এক মুহূর্ত’ বলে উল্লেখ করলেও, নিউজার্সির তীব্র গরমে দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষমা চাইতে বাধ্য হন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপ পরিচালনা করা আনচেলত্তি বলেন, 'আমি দুঃখিত যে আমরা আশানুরূপ ভালো খেলতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে, এটা একদম পরিষ্কার। দলে আরও ভারসাম্য আনতে হবে এবং আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। আমি হতাশ নই, তবে সন্তুষ্টও হতে পারছি না। সবকিছু নিখুঁত হয় না, আমাদের সমালোচনা মেনে নিতেই হবে।'

ম্যাচের সেরা আলোটা কেড়ে নেওয়া ভিনিসিয়ুসের গোলটি নিয়ে অবশ্য সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট প্রশংসায় পঞ্চমুখ, 'মাঠে ও হয়তো কিছুটা শান্ত ছিল, কিন্তু বড় মঞ্চে এই মাপের খেলোয়াড়দের আপনি সমালোচনা করতে পারেন না। ভেতরে ঢুকল, বোনোকে পরাস্ত করে বল জালে জড়াল—কী অবিশ্বাস্য এক মুহূর্ত!'

ভিনিসিয়ুসের এই একক নৈপুণ্য আপাতত ব্রাজিলের ভেতরের ফাটলগুলোকে ঢেকে দিলেও, ২৪ বছরের শিরোপার খরা কাটাতে হলে কেবল একজনের জাদুর ওপর ভর করে যে পার পাওয়া যাবে না—তা কোচ আনচেলত্তি খুব ভালো করেই বুধতে পারছেন।

ভিনিসিয়ুস জুনিয়রব্রাজিল ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর