Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফোঁতেনের রেকর্ডও হুমকির মুখে!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৩:২০
ফোঁতেনের রেকর্ডও হুমকির মুখে!

সংগৃহীত ছবি

জুস্ত ফোঁতেনের রেকর্ডকে এতদিন মনে হতো দূর আকাশের নক্ষত্র, যার কাছে পৌঁছানো যায় না। মেসির পায়ে গোল যেভাবে লুটিয়ে পড়ছে, তাতে কি সেই নক্ষত্রকে খুব দূরের মনে হচ্ছে?

ভক্তরা চাইবেন আশাবাদী হতে। জীবনের আরেকটা বছর শেষ করে আজ লিওনেল মেসি পা রাখবেন চল্লিশে। আগের বছরের শেষটা যেভাবে রাঙিয়েছেন, সেই ধারায় নতুন বছরের গর্ভেও লুকিয়ে থাকতে পারে আরও অলৌকিক কিছু।

আরও পড়ুন

বিশ্বকাপ মাতাচ্ছে হলান্ডদের ‘নৌকা বাইচ’ উদযাপন

২৪ জুন ২০২৬

৩৯ পূর্ণ হওয়ার ঠিক আগে যেসব কীর্তি গড়েছেন, তাতে পরিষ্কার যে, বয়স এ আর্জেন্টাইন অধিনায়কের পায়ে শিকল পরাতে পারেনি। তিনি এ টুর্নামেন্টের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন, শুধু অংশ নিতে আসেননি, এসেছেন ইতিহাস গড়তে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল— মাত্র দুই ম্যাচেই পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে তিনি। তাই ফোঁতেনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডও হুমকির মুখে।১৯৫৮ সালে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন এ ফরাসি কিংবদন্তি। তারপর কেটে গেছে ৬৮ বছর। বিশ্বকাপ ফিরে ফিরে এসেছে, বদলেছে ফুটবল, অনেক তারকার আসা-যাওয়া হয়েছে কিন্তু ফোঁতেনের সেই রেকর্ড এখনো অটুট।
আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

২৪ জুন ২০২৬

ঐতিহাসিক দিকটা দেখলে মনে হবে, এ রেকর্ড ভাঙা কঠিন। বাস্তবতা বলছে, অসম্ভব নয়। প্রথমত ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচ বেড়েছে। আগের চেয়ে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত যায়, তাহলে মেসির সামনে থাকবে আরও ছয়টি ম্যাচ। অর্থাৎ ১৩ গোলের রেকর্ড ছুঁতে ছয় ম্যাচে করতে হবে আট গোল। দ্বিতীয়ত, নকআউটে পা রাখা আর্জেন্টিনার সামনে গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে। দুই ম্যাচে পাঁচ গোল খাওয়া জর্ডানকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বলাই যায়। ফলে মেসির গোলসংখ্যা বাড়ার সুযোগ আছে।
আরও পড়ুন

বিশ্বকাপে কঙ্গোর ‘জীবন্ত ভাস্কর্য’

২৪ জুন ২০২৬

নকআউটেও আর্জেন্টিনার সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পড়ার সম্ভাবনাই বেশি। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের উরুগুয়ে বা কেপ ভার্দের সঙ্গে। সুতরাং নকআউটে গোল বাড়ানোরও ভালো সুযোগ আছে মেসির।

ফোঁতেনের ১৩ গোলের রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র আট গোল। এটি অসম্ভব নয়, তবে ফুটবল ঈশ্বর তার সবচেয়ে প্রিয় শিল্পীর জন্য বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অলৌকিক অধ্যায় লিখে রেখেছেন কি না, তা শুধু তিনিই জানেন।

২০২৬ ফিফা বিশ্বকাপজুস্ত ফোঁতেনলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise