Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইয়ামাল পরীক্ষায় উরুগুয়ে

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩
ইয়ামাল পরীক্ষায় উরুগুয়ে

লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর স্টেডিয়ামের বাইরে সৌদি আরব সমর্থকরা ব্যঙ্গার্থক স্লোগান দিচ্ছিলেন লামিন ইয়ামালকে উদ্দেশ্য করে, ‘ইয়ামাল কোথায়? ইয়ামাল কোথায়?’ কিন্তু তারা কল্পনা করেনি পরের ম্যাচে তাদের জন্য কী অপেক্ষা করছিল। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও সৌদির বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন বার্সেলোনার এই তারকা। ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটেই সৌদি সমর্থকরা হয়তো টের পেয়েছিলেন ইয়ামালের উপস্থিতি। আরব ডিফেন্ডারদের যেভাবে একের পর এক ড্রিবলিংয়ের জাদু দেখাচ্ছিলেন তাতে এটা স্পষ্ট ছিল আগের ম্যাচের সমালোচনার জবাব দিতে মরিয়া তিনি। ১০ মিনিটের মাথায় গোল করে তাতে সফলও হলেন। সেদিন সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে স্পেন এবং ইয়ামাল স্পষ্ট বার্তা দিল যে, তারা শিরোপার দৌড়ে এখনো শক্তিশালী দাবিদার।

আগামীকাল গুয়াদালাহারায় কোচ দে লা ফুয়েন্তের দল গ্রুপ পর্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে তাদের লড়াই দেখার জন্য বেশ উৎসাহ রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপে তৃতীয়বারের মতো একে অন্যের বিপক্ষে মাঠে নামছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৫০ এবং ১৯৯০ সালের বিশ্বকাপের দুটি ম্যাচের ফলাফলই ড্র। সবমিলিয়ে ১০ সাক্ষাতে একবারও স্পেনকে হারাতে পারেনি উরুগুয়ে। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে দুদল। উরুগুয়ের লক্ষ্য থাকবে স্পেনের বিপক্ষে জয়ের খাতা খুলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা।

এবারের আসরের শুরুটা বেশ নড়বড়ে হয়েছে উরুগুয়ের। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পরের ম্যাচে কেপ ভার্দে সঙ্গে ২-২ গোলে আবারও ড্র। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চিরচেনা ছন্দ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। দুটি ম্যাচেই উরুগুয়ের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট ফুটে উঠেছে। একই সঙ্গে আক্রমণভাগের ব্যর্থতার কারণে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে তারা। লুইস সুয়ারেস অবসর নেওয়ার পর তার জায়গা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে কোচ মার্সেলো বিয়েলসাকে। তাদের আরেকটি বড় সমস্যা দলটির মূল তারকা ফেদে ভালভার্দে নিজের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যে ফর্মে ছিলেন, সেটি জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ধরে রাখতে পারছেন না।

তবে সব সীমাবদ্ধতা পেছনে ফেলে শেষ ম্যাচে নিজেদের সেরা ফুটবল খেলেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করতে চাইবে উরুগুয়ে। এই লক্ষ্যে তাদের সামনে সবচেয়ে বড় বাধার নাম লামিন ইয়ামাল। তাকে আটকানোর জন্য বিশেষ ছক সাজাতে হবে উরুগুয়ে কোচকে।

পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন এবং ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে উরুগুয়ে। এই ম্যাচে স্পেন পয়েন্ট পেলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে উরুগুয়ে জয় পেলে স্পেনকে টপকে শীর্ষস্থান দখল করার সম্ভাবনা থাকবে এবং ড্র করলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু হেরে গেলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে সাবেক চ্যাম্পিয়নরা।

কেপ ভার্দেসৌদি আরবলামিন ইয়ামালউরুগুয়েস্পেন
    শেয়ার করুন:
    Advertisement
    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    advertiseadvertise