Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইংল্যান্ডকে হতাশায় ডোবাল ঘানা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৪০
ইংল্যান্ডকে হতাশায় ডোবাল ঘানা

মাথায় আঘাত পেয়ে বসে পড়েছিলেন হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

ঘানার পরিচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেছিলেন, ‘ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর এমন এক অভিশাপ দেওয়া হয়েছে, যাতে গোল করতে পারবেন না তিনি!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘানার কিছু সমর্থক ম্যাচ চলার সময় সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত ‘জুজু’ সংস্কৃতির সঙ্গে মিল থাকায় ভাইরাল হয়ে যায় এটি। তবে আসল কাজটি করেছেন ঘানার ডিফেন্ডাররাই। ইংল্যান্ডের মতো পরাশক্তিকে রুখে দিয়েছেন তারা। গোলশূন্য ড্র করে ঘানা এখন স্বপ্ন দেখছে নকআউটে খেলারও। ড্রয়ের পর ঘানার খেলোয়াড়দের উল্লাসই বলছিল এই ফল তাদের কাছে জয়ের সমান।

এ নিয়ে বিশ্বকাপে রেকর্ড ১৩তম গোলশূন্য ড্র করল ইংল্যান্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ ৯ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

পোস্টে ১৯টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল ইংল্যান্ড। সর্বশেষ ২৪ বছরে এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে ১৯টি শট নিয়েও গোল করতে পারল না তারা। এ নিয়ে ম্যাচ শেষে ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস জানালেন হতাশা, ‘প্রতিপক্ষের ১১ জন যখন পেছনে নেমে রক্ষণ সামলায়, তখন খেলাটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সমাধান খুঁজে বের করতেই হবে। শেষবেলায় আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি।’

ম্যাচ জুড়ে দাপট ছিল ইংল্যান্ডেরই। বিরতির আগে ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি তারা।

১৬তম মিনিটে মাথায় আঘাত পেয়ে বসে পড়েছিলেন হ্যারি কেইন। তবে ইংলিশ সমর্থকদের স্বস্তি দিয়ে উঠে দাঁড়ান তিনি। প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইনও পারেননি ঘানার গোলের তালাটা খুলতে।

ম্যাচে ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতর জটলার মধ্যে সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি। বিরতির পরও দাপট অব্যাহত ছিল ইংল্যান্ডের। পুরো ম্যাচে তাদের বলের দখল ৭৯ শতাংশ। গোলের জন্য ১৯টি শট নিয়ে তাদের লক্ষ্যে শট ছিল চারটি। ঘানার গোলকিপার সেভ করেন তিনটি। ৮৬তম মিনিটে বড় একটি সুযোগ নষ্ট হয় ইংল্যান্ডের। বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলকিপার। পরের মিনিটে নিকো ও’রাইলির হেড লাগে ক্রসবারে। আর ভালো জায়গায় বল পেয়েও সেটি উড়িয়ে মারেন হ্যারি কেইন। এ নিয়ে ডেকলাইন রাইস মজা করে বলেছেন, ‘আমরা সবকিছুই চেষ্টা করেছি। শট নিয়েছি, হেড করেছি, সেট পিস থেকেও চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজ করেনি। জানি না, হয়তো কালো জাদুই আজ মাঠে কাজ করছিল!’

ঘানাহ্যারি কেইনইংল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: