বিশ্বকাপ
আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে গোলাগুলি

সংগৃহীত ছবি
বিশ্বকাপ শুরুর বাকি মাত্র তিন দিন। এরই মধ্যে টুর্নামেন্টের বেস ক্যাম্প কানসাস সিটিতে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, খেলেছে প্রথম প্রস্তুতি ম্যাচও। এবার সেই বেস ক্যাম্পের শহরেই ঘটল গোলাগুলির ঘটনা!
গোলাগুলির ঘটনাটি ঘটেছে লিওনেল মেসিদের অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে এবং ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে। ইংল্যান্ড দল অবশ্য এখনো কানসাস সিটিতে এসে পৌঁছায়নি।
এই ঘটনায় ৯জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। টুরিস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ঘটে যাওয়া এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা ফিফা কেউই এখনো মুখ খোলেননি।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।




