Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ২ মাস আগে(০২:৫৪)

    অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে মেসিরা ফাইনালে

    আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে গর্ডনের গোলে লিড নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই আর্জেন্টিনার মরিয়া চেষ্টা ম্যাচে ফেরার। এই ম্যাচে প্রতিপক্ষের গোলের দরজা খোলা কঠিণ ছিল লিওনেল মেসির জন্য। সে চেষ্টা না করে বাঁ পায়ের জাদুকর মনযোগ দেন সতীর্থদের দিয়ে গোল করানোয়। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মেসির অ্যাসিস্টে অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর ৯ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলী নামা লাউতারো মার্তিনেস খুঁজে নেন জাল। এবারও ডান দিক থেকে মেসির ক্রসে নিখুঁত হেডে জয়সূচক গোল করেন লাউতারো। 

    তাতেই হৃদয় ভেঙে যায় ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায় হ্যারি কেইনদের। অন্যদিকে চল্লিশের মেসির চোখে এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সিতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্সকে হারানো স্পেন।  

  2. ২ মাস আগে(০২:৪৮)

    আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন লাউতারো

    ৯ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন বদলী ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। এবারও মেসির ক্রসে লাউতরোর হেড জালে জড়ালে আটলান্টার গ্যালারি ওঠে আকাশী ঢেউ। এর আগ মুহূর্তে আলিস্টারের শট রুখে দিয়েছিল সাইড পোস্ট। ফিরতি বল জিতে ডান দিক থেকে দারুণ ক্রসে গোল সাজিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।  

    অসাধারণ প্রত্যাবর্তনে এখন ফাইনাল থেকে কয়েক মিনিট দূরে বর্তমান চ্যাম্পিয়নরা।

  3. ২ মাস আগে(০২:৪২)

    এনসোর গোলে সমতায় আর্জেন্টিনা

    ৮৫ মিনিটে মেসির পাস পেয়ে এনসো ফের্নান্দেস বক্সের বেশ বাইরে থেকে ডানপায়ের শটে আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন বাচিয়ে রাখলেন। আগের মিনিটেই তার একই রকম প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রুখে দিয়েছিলেন পিকফোর্ড। এবার আর পারলেন না ইংলিশ গোলকিপার।

  4. ২ মাস আগে(০২:৩৮)

    লাউতারো মার্তিনেস মাঠে এলেন

    নির্ধারিত ৯০ মিনিট শেষে হতে বাকী ১০ মিনিট। তালিয়াফিকোর জায়গায় মাঠে এলেন লাউতারো। কোয়ার্টার ফাইনালে গোল করা এই ফরোয়ার্ড কী পারবেন আর্জেন্টিনার ভাগ্য বদলাতে?

  5. ২ মাস আগে(০২:৩৪)

    পিকফোর্ডের আরেকটি অবিশ্বাস্য সেভ!

    ৭৫ মিনিটে দে পলের ক্রসে ম্যাক আলিস্টারের হেড এক হাতে রুখে দিয়ে ইংল্যান্ডকে আরেকবার বিপদমুক্ত করেন গোলকিপার পিকফোর্ড।

    দুই মিনিট পর মেসির ক্রসে নিকোর হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বাইরে গেলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। 

  6. ২ মাস আগে(০২:৩১)

    স্কালোনির তিন পরিবর্তন

    ৭২ মিনিটে তিন পরিবর্তন করে ভাগ্য বদলাতে চাইছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। এক সঙ্গে মাঠে এসেছেন ওতামেন্দি, রদ্রিগো দে পল ও মন্তিয়েল। মাঠ ছেড়ে গেছেন লিসান্দ্রো, সিমিওনে ও মোলিনা।

  7. ২ মাস আগে(০২:২৭)

    নিকোকে গোল করতে দেননি পিকফোর্ড

    ৬৮ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরী করেছিলেন মেসি। ডান দিক থেকে তার ভয়ঙ্কর ক্রসে বদলী নিকো গনসালেসও হেডও করেছিলেন। তবে ইংলিশ কিপার শেষ মুহূর্তে দারুণভাবে সেটা রুখে দেন। 

    গোল হজমের পর থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিচ্ছে আর্জেন্টিনা। 

  8. ২ মাস আগে(০২:১৮)

    পারেদেসের পরিবর্তে নিকো গনসালেস

    ৬৪ মিনিটে আক্রমণের ধার বাড়াতে পারেদেসকে তুলে নিকো গনসালেসকে মাঠে পাঠালেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। মেসিরা কী পারবেন ম্যাচে ফিরতে?

  9. ২ মাস আগে(০২:১০)

    গর্ডনের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

    ৫৫ মিনিটে লিড নিয়েছে ইংল্যান্ড। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ডান দিক থেকে মর্গান রজার্সের আড়াআড়ি ক্রসে ডানপায়ের ভলিতে জাল খুঁজে নেন অ্যান্থনি গর্ডন। 

  10. ২ মাস আগে(০২:০৫)

    আলভারেসের শট রুখে দিলেন পিকফোর্ড

    দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) ইংলিশ রক্ষণে কাঁপন ধরিয়েছিলেন হুলিয়ান আলভারেস। প্রতি-আক্রমণে বক্সে ঢুকে ডানপায়ের জোড়ালো শট নিয়েছিলেন। তবে ইংলিশ কিপার ছিলেন প্রস্তুত, সেই শট রুখে দেন। ফিরতি বল পেয়ে আবারও চেষ্টা করেছিলেন আলভারেস, তবে এবার এক ডিফেন্ডার ব্লক করেন। 

  11. ২ মাস আগে(০১:৫৩)

    দ্বিতীয়ার্ধ কী অন্যরকম হবে?

    ফুটবল ম্যাচের প্রথমার্ধে ফুটবলটা কমই হয়েছে। দু'দল সতর্ক থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখতে চেয়েছে। মাত্রই শুরু হওয়া দ্বিতীয়ার্ধ কী অন্যরকম হবে? 

  12. ২ মাস আগে(০১:০০)

    গোল বিহীন প্রথমার্ধ

    কোন ঝুকি নয়। সতর্ক থেকে প্রথমার্ধ শেষ করেছে দু'দল। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা। বল পজেশনেই বেশি ঝোক ছিল তাদের। যদিও বল দখলের লড়াইয়ে হয়েছে ফাউলের ছড়াছড়ি। আর্জেন্টিনার বিপক্ষে ফাউলের বাঁশি বেজেছে ১২বার। ইংল্যান্ডের বিপক্ষে সাতবার। বল দখল সেভাবে রাখতে পারেনি ইংলিশরা। প্রথমার্ধে দু'একবার আর্জেন্টিনা চেয়েছে গোছালো আক্রমণে ইংলিশ রক্ষণে ফাটল ধরাতে। মেসির একটি জোড়ালো শট ব্লক হয় রক্ষণে। এনসো ফের্নান্দেস দূরপাল্লার শটে চেয়েছিলেন ইংল্যান্ড কিপারন পিকফোর্ডের পরীক্ষা নিতে। তবে তার শট বার উচিয়ে বাইরে যায়।

    আগুনে লড়াইয়ের আঁচটা ভালোভাবে পাওয়া গেছে। এক-দু'বার নিজেদের মধ্যে বাকবিতন্ডায়ও জড়িয়েছিলেন দু'দলের ফুটবলাররা। সুবাদে দুই দলের দু'জনকে দেখতে হয়েছে হলুদ কার্ডও। 

  13. ২ মাস আগে(০০:৫৬)

    আটলান্টায় বাজল শুরুর বাঁশি

    বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। 

    ফাইনালের মঞ্চে স্পেনের মুখোমুখি হওয়ার লড়াইয়ে নামছে দুই মহাদেশের দুই ফুটবল জায়ান্ট। 

  14. ২ মাস আগে(০০:২২)

    বিশ্বকাপে মুখোমুখি লড়াই

    আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল বৈরীতা অনেক পুরানো। যখনই দু’দল মুখোমুখি হয়, এর সঙ্গে জড়িয়ে যায় ভূ-রাজনীতি, সামাজিক এবং আবেগ। নাটকীয় লাল কার্ড, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মাঠের অসাধারণ নৈপুণ্যের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দ্বৈরথ বিশ্বকাপকে উপহার দিয়েছে ইতিহাসের কিছু অবিস্মরণীয় মুহূর্ত।

    যদিও আর্জেন্টিনা এমন কিছু ম্যাচ জিতেছে যা ইংলিশ ফুটবলে গভীর ক্ষত তৈরি করেছে, তবে বিশ্বকাপে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডই এগিয়ে। তাদের ৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জিতেছে ২টিতে (যার একটি টাইব্রেকারে জয়)।

    ১৯৬৬ বিশ্বকাপ

    শতাব্দীর সেরা ডাকাতি: ওয়েম্বলির কোয়ার্টার-ফাইনাল থেকেই মূলত এই দুই দলের মধ্যকার শত্রুতার শুরু। আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিনকে মাঠ থেকে বের করে দেন একজন জার্মান রেফারি, অথচ রাতিন জার্মান ভাষাই জানতেন না! রাতিন মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে প্রায় আট মিনিট দাঁড়িয়ে থাকেন এবং একপর্যায়ে রাজকীয় লাল গালিচায় বসে পড়েন। ইংল্যান্ড ম্যাচটি ১-০ গোলে জিতলেও, আর্জেন্টিনায় এই ম্যাচটিকে এখনও El Robo del Siglo বা "শতাব্দীর সেরা ডাকাতি" হিসেবে স্মরণ করা হয়।

    ১৯৮৬ বিশ্বকাপ

    ‘হ্যান্ড অব গড’ (ঈশ্বরের হাত): ফকল্যান্ড যুদ্ধের আবহে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ছিল চরম রাজনৈতিক উত্তেজনাপূর্ণ। ম্যাচের পুরো আলো কেড়ে নেন ডিয়েগো ম্যারাডোনা, তার দুটি বিখ্যাত গোলের মাধ্যমে।

    যার একটি ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে ঠেলে দেন ম্যারাডোনা। পরবর্তীতে তিনি রসিকতা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাতের ছোঁয়ায়।’

    শতাব্দীর সেরা গোল: প্রথম গোলের মাত্র চার মিনিট পর, নিজেদের অর্ধে বল পেয়ে ম্যারাডোনা একে একে পাঁচজন ইংলিশ ডিফেন্ডার ও গোলরক্ষক শিলটনকে কাটিয়ে বল জালে জড়ান, যা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।

    ১৯৯৮ বিশ্বকাপ

    বেকহামের লালকার্ড: রোমাঞ্চকর ২-২ সমতার ম্যাচটি এক নাটকীয় মোড় নেয় যখন দ্বিতীয়ার্ধের শুরুতে ডিয়েগো সিমিওনেকে লাথি মেরে লাল কার্ড দেখেন তরুণ ডেভিড বেকহাম। ১০ জনের দল নিয়ে ইংল্যান্ড বীরত্বের সাথে লড়াই করলেও টাইব্রেকারে হেরে যায়। দেশে ফিরে বেকহামকে ব্রিটিশ সংবাদমাধ্যমের তীব্র রোষানলে পড়তে হয়েছিল।

    বিশ্বকাপে মুখোমুখি

    সাল     পর্ব                 জয়ী              ফল

    ১৯৬২     গ্রুপ              ইংল্যান্ড          ৩-১

    ১৯৬৬    কোয়ার্টার       ইংল্যান্ড          ১-০

    ১৯৮৬    কোয়ার্টার       আর্জেন্টিনা     ২-১

    ১৯৯৮    শেষ ১৬         আর্জেন্টনা      ২ (৪)- ২ (৩)

    ২০০২     গ্রুপ              ইংল্যান্ড          ১-০

  15. ২ মাস আগে(০০:২১)

    মেসিকে নিয়ে যা বলেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল

    ‘এটা অবিশ্বাস্য—তার এই পথচলা, টুর্নামেন্ট, যেভাবে তিনি এই দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন—তা বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। এই টুর্নামেন্টে তিনি যে কীর্তি, গুণমান ও দায়িত্বশীলতা প্রদর্শন করছেন, তা অনন্য। তিনি একজন সত্যিকারের নেতা। তিনি যে দলের হয়েই খেলুন না কেন, তিনিই সেখানকার প্রধান খেলোয়াড়, আর এই আর্জেন্টিনা দলে তো তা নিশ্চিতভাবেই সত্য। এই টুর্নামেন্টের ফুটবলে তাদের বোঝাপড়া ও অভিজ্ঞতা স্পষ্ট দেখতে পাবেন। তারা মাঠের মাঝখানে খেলতে ভালোবাসে, ছোট ছোট পাসে খেলতে পছন্দ করে এবং ফাঁকা জায়গা খোঁজে। একবার মেসির পায়ে বল গেলেই বাকিদের মুভমেন্ট শুরু হয়ে যায়। মেসির বল বাড়ানোর টেকনিক্যাল ক্ষমতা একেবারে সর্বোচ্চ স্তরের।’

  16. ২ মাস আগে(০০:১৮)

    মেসি ‘ঘুমালে’ই ইংলিশদের স্বস্তি

    মেসিকে ‘ঘুম পাড়িয়ে রাখা’ বা নিষ্ক্রিয় করে রাখার কথা বলেছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক মিডফিল্ডার জো কোল। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এ ম্যাচের আগে জনপ্রিয় ফুটবল পডকাস্ট ‘The Rest Is Football’—এ গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকাহ রিচার্ডসের সঙ্গে আলাপকালে জো কোল এই মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আমরা তাকে শতভাগ নিষ্ক্রিয় করে দেবো।’

    সহ-আলোচক মিকাহ রিচার্ডস যখন তাকে সতর্ক করে বলেন যে এত বড় কথা ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে বলা মানায়, তখন জো কোল নিজের দাবিতে অনড় থেকে বলেন যে আর্জেন্টিনার শক্তির বিপরীতে লড়াই করার মতো গতি ইংল্যান্ড দলের রয়েছে এবং ইংল্যান্ডই ফাইনালে যাবে— এটি তিনি মন থেকে বিশ্বাস করেন।

  17. ২ মাস আগে(০০:১৭)

    মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি

    আজ ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে লিওনেল মেসির সামনে শুধু ফাইনালের টিকিটই নয়, বেশ কয়েকটি নতুন কীর্তি গড়ার এবং নিজের পুরনো রেকর্ডগুলোকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি রয়েছে।

    চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক দিয়ে যাত্রা শুরু করা ৩৯ বছর বয়সী মেসি আজ যেসকল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন—

    ১. বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের অল-টাইম রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর টুর্নামেন্ট যত এগিয়েছে, মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। আজ ইংল্যান্ডের বিপক্ষে গোল পেলে তিনি বিশ্বকাপ ইতিহাসে নিজের সর্বোচ্চ গোলের এই রেকর্ডটিকে আরও মজবুত করবেন এবং চিরপ্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের (২০ গোল) চেয়ে ব্যবধান বাড়াতে পারবেন।

    ২. এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড সুসংহত করা

    সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে চমৎকার একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ১০-এ নিয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এর মাধ্যমে ডিয়েগো ম্যারাডোনা ও পেলের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসের এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। আজ আরেকটি অ্যাসিস্ট পেলে এই রেকর্ডটিও নতুন মাত্রা পাবে।

    ৩. সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড (৩৩তম ম্যাচ)

    ইতিমধ্যেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডটি মেসির নিজের দখলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি ৩২তম ম্যাচ খেলেছিলেন। আজ থমাস টুখেলের ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৩৩টি ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

    ৪. গোল্ডেন বুটের একক আধিপত্য

    চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে আছেন মেসি। তাঁর ঠিক পেছনেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ড (উভয়েই ৭ গোল করে)। আজ ইংল্যান্ডের বিপক্ষে জালের দেখা পেলে গোল্ডেন বুটের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাবেন তিনি।

    ৫. ইংল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ

    পুরো ক্যারিয়ারে অবিশ্বাস্য সব প্রতিপক্ষের মুখোমুখি হলেও, মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন। ফলে থ্রি লায়ন্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই গোল করে একটি স্মরণীয় কীর্তি গড়ার দারুণ সুযোগ রয়েছে ফুটবল জাদুকরের সামনে।

  18. ২ মাস আগে(২৩:৫৫)

    আর্জেন্টিনার একাদশে দে পলের জায়গায় সিমিওনে

    কোয়ার্টার ফাইনালের পর থেকেই গুঞ্জনটা ওড়াওড়ি করছিল। অবশেষে সেটিই সত্যি হলো। আর্জেন্টিনার একাদশে জায়গা হারালেন রোদ্রিগো দে পল। এই মিডফিল্ডারের জায়গায় লিওনেল স্কালোনি রেখেছেন জুলিয়ানো সিমিওনেকে।

    আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা; লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনসো ফের্নান্দেস; হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে।

    ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন

    ইংল্যান্ড কোচ থমাস টুখেল তিনটি পরিবর্তন এনেছেন একাদশে। কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রেইলি ও নোনি মাদুয়েকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রিস জেমস, জেড স্পেন্স ও মরগান রজার্স।

    ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড; জন স্টোনস, মার্ক গুয়েহি, রিস জেমস, জেড স্পেন্স; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মরগান রজার্স; হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন।      

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে মেসিরা

আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে গর্ডনের গোলে লিড নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই আর্জেন্টিনার মরিয়া চেষ্টা ম্যাচে ফেরার। এই ম্যাচে প্রতিপক্ষের গোলের দরজা খোলা কঠিণ ছিল লিওনেল মেসির জন্য। সে চেষ্টা না করে বাঁ পায়ের জাদুকর মনযোগ দেন সতীর্থদের দিয়ে গোল করানোয়। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মেসির অ্যাসিস্টে অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর ৯ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলী নামা লা...
শেয়ার করুন:
‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

ডায়াবেটিসজনিত কিডনি রোগ

ডায়াবেটিসজনিত কিডনি রোগ

বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

৫৬ দিনের ভিসি

৫৬ দিনের ভিসি

নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা