বিশ্বকাপে ৪৭% সময় হেঁটেছেন মেসি

ছবি: রয়টার্স
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে ভালোভাবেই আছেন লিওনেল মেসি। অথচ এমবাপ্পে যখন দৌড়াচ্ছেন স্প্রিন্টারদের গতিতে, সেখানে মাঠে হেঁটেই কাটিয়ে দিচ্ছেন মেসি!
বেশিরভাগ খেলোয়াড়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সও কমে। সেরা খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার পথ খুঁজে নেন। রোনালদো যখন তার গতি হারিয়েছেন, তখন নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। মেসিও বয়সের কাছে হার মেনে নেওয়ার জন্য নিজেকে বদলাননি। তিনি নিজেকে বদলেছেন যেন খেলাটিকে শাসন করতে পারেন।
এই বিশ্বকাপে তিনি সুযোগ তৈরি করছেন বেশি, কিন্তু দৌড়াচ্ছেন কম। তিনি ৩৩টি শট নিয়েছেন আর সুযোগ তৈরি করেছেন ২১টি। মাঠে থাকা আউটফিল্ড (গোলরক্ষক ছাড়া বাকি) খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি শতাংশ সময় হেঁটেও তিনি এই কীর্তি গড়েছেন। পুরো টুর্নামেন্টে তিনি মোট দূরত্বের ৪৭% পথ কেবল হেঁটে কাটিয়েছেন।
এই টুর্নামেন্টে ২০ মিনিটের বেশি খেলা আর্জেন্টিনার আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসির গড় দৌড়ানোর দূরত্ব সবচেয়ে কম—প্রতি ৯০ মিনিটে মাত্র ৮.২ কিলোমিটার। পরিসংখ্যান এখানেই শেষ নয়। তিনি প্রতি ম্যাচে গড়ে মাত্র ২.৭টি স্প্রিন্ট (তীব্র গতিতে দৌড়) দিচ্ছেন, যেখানে মাত্র চার বছর আগেও এটি ছিল ৫.৩।
মেসির সর্বশেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করা থেকে আটকাতে পেরেছিল; ইংল্যান্ডকে এখন সেই অসম্ভব কাজটিই করতে হবে। এই ১৫ ম্যাচে মেসির গোল ১৬টি এবং অ্যাসিস্ট ৭টি।




