Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

এক দিনে দুই দেশের স্টেডিয়ামে ইনফান্তিনো!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৯:২৭
এক দিনে দুই দেশের স্টেডিয়ামে ইনফান্তিনো!

সংগৃহীত ছবি

৪৮ দল, ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে এত লম্বা টুর্নামেন্ট আগে কখনোই দেখা যায়নি। প্রায় প্রতিদিনই হচ্ছে চারটি করে ম্যাচ। টিভিতে সবগুলো খেলা দেখতেই যেখানে হিমশিম খাচ্ছেন দর্শক, সেখানে একের পর এক ম্যাচ মাঠে বসে উপভোগ করে আলোচনায় এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো!

ইনফান্তিনো মাঠে বসে প্রতিদিন অন্তত দুটি করে খেলা দেখছেন। এজন্য তাকে পাড়ি দিতে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, কখনো একই দেশের এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে। কিন্তু দুই ম্যাচের মধ্যে বিরতি মাত্র এক ঘণ্টা, ফিফা সভাপতি এই সময়ে দুই ম্যাচের গ্যালারিতে উপস্থিত হচ্ছেন কীভাবে?

১৯ জুন বিকেলে কানাডার ভ্যানকুভারে বসে ইনফান্তিনো দেখছেন কানাডা-কাতার ম্যাচ। আবার সন্ধ্যায় মেক্সিকোর গুয়াদালাহারা পৌঁছে গিয়েছেন মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ম্যাচে। ৩ ঘণ্টার ব্যবধানে হওয়া দুই ম্যাচ দেখতে ৪ হাজার ৪২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ফিফা সভাপতি!

২০ জুনও একই ঘটনা। ইনফান্তিনো ফিলাডেলফিয়ায় উপস্থিত ছিলেন ব্রাজিল-হাইতি ম্যাচ দেখতে। এর ঠিক দেড় ঘণ্টা আগে বোস্টনে হওয়া স্কটল্যান্ড-মরক্কো ম্যাচেও দেখা গেছে তাকে।

২১ জুন ইনফান্তিনো নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ দেখেছেন হিউস্টনে। সেখান থেকে উড়ে গেছেন মেক্সিকোর মন্তেরেইয়ে জাপান–তিউনিসিয়া ম্যাচে।

ইনফান্তিনো পুরো উত্তর আমেরিকা চষে বেড়াচ্ছেন কাতার এয়ারওয়েজের সৌজন্যে। বিশ্বকাপের আগে কাতারি বিমান কোম্পানির সঙ্গে ফিফার চুক্তি হয়েছে, শুধু সভাপতির যাওয়া–আসার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে।

গত কাতার বিশ্বকাপেও দেখা গিয়েছিল একই ঘটনা। ইনফান্তিনো প্রায় প্রতিটি ম্যাচই মাঠে বসে দেখেছিলেন। সেবার অবশ্য বিশ্বকাপের মাঠগুলোর মধ্যে এত দূরত্ব ছিল না, প্রতিটি মাঠই ছিল প্রায় ৭৫ কিলোমিটারের মধ্যে।

এবারের বিশ্বকাপ শেষ মোট কত হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন ইনফান্তিনো, সেটার হিসাবও নিশ্চয়ই খুঁজে বের করা হবে! 

ফিফা বিশ্বকাপ ২০২৬জিয়ান্নি ইনফান্তিনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা