Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

হলান্ডদের ভাইকিং ফটোশুট ‘ফ্যাসিবাদ ও পুরুষতন্ত্রের বহিঃপ্রকাশ’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৩:৪৭
হলান্ডদের ভাইকিং ফটোশুট ‘ফ্যাসিবাদ ও পুরুষতন্ত্রের বহিঃপ্রকাশ’

বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগেই  ফটোশুট বিতর্কে জড়িয়ে পড়লেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড ও তার সতীর্থরা। বিশ্বকাপ উপলক্ষে নরওয়ে জাতীয় ফুটবল দলের ভাইকিং থিমের ফটোশুট ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক। সমালোচকদের একাংশ এই ফটোশুটকে ‘নব্য-নাৎসিবাদ, ফ্যাসিবাদ ও উগ্র পুরুষতন্ত্রের’ বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি নরওয়ে ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশটির একটি সমুদ্রসৈকতে এই ফটোশুট করা হয়। ছবিতে হলান্ড ও তার সতীর্থদের হাতে ভাইকিংদের ঐতিহ্যবাহী ঢাল, তির-ধনুক ও কুঠার নিয়ে পোজ দিতে দেখা যায়। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল ঐতিহাসিক ভাইকিং জাহাজ। মূলত নিজেদের ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু বিষয়টি হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

নরওয়ের ভাইরাল ‘ভাইকিং’ ফটোশুটের রহস্য

০৬ জুন ২০২৬

নরওয়ের সুশীল সমাজ এবং ফুটবল বিশ্লেষকদের একটি বড় অংশ এই ফটোশুটের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, এই ফটোশুটের মাধ্যমে অতীতে ভাইকিংদের চালানো ব্যাপক সহিংসতা, লুটপাট, ঔপনিবেশিক আগ্রাসন ও ধর্ষণের মতো অপরাধগুলোকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। নরওয়ের প্রভাবশালী সংবাদপত্র ‘মোরগেনব্লাদেত’-এর সাংবাদিক মার্কাস স্লেথোম লিখেছেন, ‘এই ভাইকিং ছবিগুলো চরম উগ্রপন্থী মানসিকতার প্রতীক, যা বর্জনীয়। এগুলো ১০ বছর আগের নব্য-নাৎসিদের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।’

বিতর্ক আরও উসকে দিয়েছে বিশ্বকাপে নরওয়ে দলের জার্সির নকশা। গবেষক জেন হগ স্কজলদলি দেশটির স্থানীয় পত্রিকা ‘ক্লাসেকাম্পেন’-এ লিখেছেন, নরওয়ের এবারের বিশ্বকাপ কিটটিকে ‘অতিরিক্ত পুরুষতান্ত্রিক এবং অতি-ডানপন্থী’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। জার্সির পেছনে ভাইকিংদের প্রাচীন ‘রুনিক’ লিপির চিহ্ন ব্যবহার করা হয়েছে। স্কজলদলির দাবি, ‘এই নকশার কিছু উপাদান দুর্ভাগ্যজনক এবং এগুলো নব্য-নাৎসি ও ফ্যাসিবাদের প্রতীকী ভাষার সঙ্গে মিলে যায়।’

বিতর্ক এখন নরওয়ে দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে গিয়ে আছড়ে পড়েছে। তবে দলের কোচ স্টেল সলবাকেন এই বিতর্ককে খুব একটা পাত্তা দিতে রাজি নন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বেশ বিরক্ত হয়ে তিনি বলেন, ‘এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। এসব ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় আমার নেই।’

মাঠে নামার আগেই এমন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক হলান্ডদের খেলায় কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়। 

নরওয়েভাইকিং ফটোশ্যুট২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ১
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ৫
    তিউনিশিয়া
    ১
    ১৫ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৫

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ১৫ জুন ২০২৬, ০৩:২০

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৭

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    ১৫ জুন ২০২৬, ০৭:৩৪

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    ১৫ জুন ২০২৬, ০৮:২০

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৫:০২

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ১৫ জুন ২০২৬, ০৫:০৪