Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নরওয়ের ভাইরাল ‘ভাইকিং’ ফটোশুটের রহস্য

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:০৪
নরওয়ের ভাইরাল ‘ভাইকিং’ ফটোশুটের রহস্য

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের বাকি আর দিন পাঁচেক। মাঠের লড়াই শুরুর আগেই নরওয়ে ফুটবল দল বিশ্বমঞ্চে আলোড়ন তৈরি করেছে তাদের দলীয় ফটোশুটের মাধ্যমে। পুরো নরওয়ে দল আদি ঐতিহ্যবাহী ‘ভাইকিং’ সাজে সেজে এক ফ্রেমে বন্দি হয়েছে। বিখ্যাত আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অনেকেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি বলে সন্দেহ করেছিলেন। তবে এই জল্পনা উড়িয়ে দিতে আলোকচিত্রী ইয়ারো নিজেই পর্দার পেছনের বা ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও প্রকাশ করেছেন এবং বিবিসি স্পোর্টসের কাছে এই মহাকাব্যিক ফটোশুটের পেছনের গল্প শুনিয়েছেন।

এই রাজকীয় ভাবনার সূত্রপাত হয়েছিল ২০২৩ সালের এক আন্তর্জাতিক বিরতির সময়। তখন ওসলোর এক খাড়িতে কোমর সমান পানিতে নেমে একা ভাইকিং সেজে পোজ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। ডেভিড ইয়ারো হাসতে হাসতে বলেন, "গোটা বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে যদি কাউকে ভাইকিং সাজাতে সবচেয়ে কম চুল বা মেকআপের প্রয়োজন হয়, তবে তিনি আর্লিং হলান্ড। ওর চেহারার মধ্যেই সেই ভাইকিং ভাব আছে। তাই ওর সাথে কাজ করাটা খুব সহজ ছিল।"

তবে পুরো দলের ছবি তোলার কাজটি এত সহজ ছিল না। বিশেষ করে আর্সেনালের হয়ে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসা দলের অধিনায়ক মার্টিন ওদেগাদের ব্যস্ত শিডিউল মেলানো ছিল বেশ কঠিন। লন্ডনে শিরোপা উদযাপনের প্যারেড শেষ করেই ওদেগাদ একা এসে ডেভিড ইয়ারোর ফ্রেমে পোজ দেন। সৌভাগ্যবশত, সেদিন আকাশের মেঘলা আবহাওয়া মূল ফটোশুটের দিনের সাথে হুবহু মিলে যাওয়ায় ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নিখুঁতভাবে ওদেগাদকে মূল ছবিতে যুক্ত করা সম্ভব হয়।

ইয়ারোর কাছে এই ছবির মূল উদ্দেশ্যই ছিল দলের ভেতর একতার বার্তা দেওয়া। তিনি চাননি পুরো স্পটলাইট শুধু দুই প্রধান তারকা হলান্ড আর ওদেগাদ কেড়ে নিক। ইয়ারো বলেন, "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, নরওয়ে দলে যেমন ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের খেলোয়াড় আছে, তেমনি ওয়াটফোর্ডের ২৫০,০০০ পাউন্ড মূল্যের তৃতীয় পছন্দের গোলরক্ষকও (এগিল সেলভিক) আছে। ফ্রেমে যেন দুজনেই সমান জায়গা পায়। এটা শুধু হলান্ড, ওদেগাদ এবং বাকি ২৪ জনের ছবি নয়; এটি একটি সম্পূর্ণ দলের ছবি।"

এই ছবি বিক্রির পুরো অর্থ নরওয়ের বিভিন্ন দাতব্য সংস্থায় দান করা হবে। এর আগে ইয়ারোর তোলা ইউরোপীয় গলফ দলের ছবি থেকে আইরিশ চ্যারিটির জন্য ১ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছিল। নর্থ ক্যারোলিনায় নরওয়ের বিশ্বকাপ বেসের টেবিল টেনিস বোর্ডের পাশেই ঝুলিয়ে রাখা হবে এই বিশাল বাঁধানো ছবি, যা খেলোয়াড়দের মনে নিজেদের ঐতিহ্যের শক্তি জোগাবে।

গত সোমবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুইডেনকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করেছেন ইয়োরগেন স্ট্র্যান্ড লারসেন এবং অন্য গোলটি আন্তোনিও নুসার। সেই ম্যাচের অতিথি গ্লাসগোতে জন্ম নেওয়া আলোকচিত্রী ইয়ারো নরওয়ের তরুণ প্রতিভাদের দেখে মুগ্ধ। তার মতে, "মানুষ মনে করে নরওয়ে মানেই শুধু দুই জন খেলোয়াড়ের দল, কিন্তু আসলে তা নয়। রক্ষণভাগ থেকে শুরু করে উইঙ্গার—সব পজিশনেই ওদের দারুণ সব ফুটবলার আছে। আমার মনে হয় ওরা বিশ্বকাপে অনেক দূর যাবে। তবে স্কটল্যান্ডের মতোই—ওদের প্রথম ম্যাচটা যেকোনো মূল্যে জিততে হবে।"

নরওয়ে২০২৬ ফুটবল বিশ্বকাপনরওয়ে ফটোশুট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise