Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

টাইব্রেকার ট্র্যাজেডি

কোচিং ক্যারিয়ারের ইতি টানছেন কোমান?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৪৭
কোচিং ক্যারিয়ারের ইতি টানছেন কোমান?

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার পর ডাচ ফুটবলে এখন ঝড় বইছে। একদিকে ডাচ কোচের পদত্যাগ, অন্যদিকে টাইব্রেকারে পেনাল্টি মিস করা ফুটবলারদের ওপর অনলাইনে বর্ণবাদী আক্রমণের মতো ন্যাক্কারজনক ঘটনা- সব মিলিয়ে বড়সড় সংকটে পড়েছে নেদারল্যান্ডস ফুটবল। সব ছাপিয়ে এখন আলোচনায় রোনাল্ড কোমান।

মন্টেইরেতে চরম হতাশার রাতেই নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৬৩ বছর বয়সী রোনাল্ড কোমান। শুধু পদত্যাগই নয়, নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারেরই ইতি টানার ইঙ্গিত দিয়েছেন এই কিংবদন্তি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোমান লিখেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে গর্ববোধ করি। আমাদের সবার স্বপ্ন ছিল এই বিশ্বকাপে এক নতুন ইতিহাস লেখার, কিন্তু তা হয়নি। আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।’

আরও পড়ুন

ডাচদের বিদায়ের জন্য একজন ব্যক্তিকে দায়ী করলেন ইব্রাহিমোভিচ

৩০ জুন ২০২৬

কোমানের এই আকস্মিক বিদায়ের পেছনে ফুটবলের চেয়েও বড় এক কারণ রয়েছে। তার স্ত্রী বার্টিনা বর্তমানে স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। স্ত্রীর পাশে থাকতেই ফুটবল থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। কোমান আবেগঘন বার্তায় বলেন, ‘গত কয়েক বছর আমাকে নতুন করে উপলব্ধি করিয়েছে যে, ফুটবলের চেয়েও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফুটবল আমার জীবন ছিল, কিন্তু স্বাস্থ্য অমূল্য। যখন আপনার ভালোবাসার মানুষটি একটি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়।’

ডাচ ফুটবল বিশেষজ্ঞ আর্থার রেনার্ডের মতে, কোমানের চুক্তির মেয়াদ এমনিতেই শেষ দিকে, তাই এই বিদায়টা অনুমিতই ছিল। ২০১৮ সালে প্রথম মেয়াদে ডাচ ফুটবলে দারুণ সফল ছিলেন কোমান। ফ্রেঙ্কি ডি ইয়ংদের মতো তরুণদের তুলে এনে ফ্রান্স-জার্মানিকে হারিয়েছিলেন। কিন্তু বার্সেলোনা ঘুরে দ্বিতীয় দফায় যখন তিনি ডাচ ডাগআউটে ফিরলেন, তখন থেকেই যেন খেই হারিয়ে ফেলেন।

আরও পড়ুন

টাইব্রেকারে বারবার চিড়েচ্যাপ্টা নেদারল্যান্ডস

৩০ জুন ২০২৬

রেনার্ডের মতে, ‘কোমানের কৌশল নিয়ে অনেক সমালোচনা ছিল। অনেকেই তাকে অতিরিক্ত রক্ষণাত্মক ভাবতেন। মরক্কোর বিপক্ষে নকআউট ম্যাচে তিনি হুট করে পাঁচ ডিফেন্ডার নিয়ে দল নামালেন, যে ফরম্যাশনে ডাচরা দীর্ঘদিন খেলেনি। এই ভুল কৌশলের কারণেই মরক্কো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’

এদিকে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে তিন ডাচ ফুটবলার জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি মিস করেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই কৃষ্ণাঙ্গ ফুটবলারদের লক্ষ্য করে কুৎসিত, বৈষম্যমূলক ও বর্ণবাদী মন্তব্য করা হয়। রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ঘোষণা দিয়েছে।

কেএনভিবি স্পষ্ট জানিয়েছে, তারা আইনি সহায়তার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে সরকারি আইনজীবীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে এবং প্রয়োজনে পুলিশি তদন্তের ব্যবস্থা করবে। ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘ফুটবল লাখো মানুষকে মেলায়, আর বৈষম্য মানুষকে দূরে ঠেলে দেয়। এই আচরণ ফুটবলের ভাবমূর্তির সম্পূর্ণ পরিপন্থী।’

রোনাল্ড কোমাননেদারল্যান্ডস২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার