বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে
মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার পর ডাচ ফুটবলে এখন ঝড় বইছে। একদিকে
ডাচ কোচের পদত্যাগ, অন্যদিকে টাইব্রেকারে পেনাল্টি মিস করা ফুটবলারদের ওপর অনলাইনে
বর্ণবাদী আক্রমণের মতো ন্যাক্কারজনক ঘটনা-
সব মিলিয়ে বড়সড় সংকটে পড়েছে নেদারল্যান্ডস
ফুটবল। সব ছাপিয়ে এখন আলোচনায় রোনাল্ড কোমান।
মন্টেইরেতে চরম হতাশার
রাতেই নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৬৩ বছর বয়সী রোনাল্ড কোমান। শুধু
পদত্যাগই নয়, নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারেরই ইতি টানার ইঙ্গিত দিয়েছেন...