দুর্দশা চলছেই ম্যানচেস্টার ইউনাইটেডের

ছবি: রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশা চলছেই ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ লিডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। সাত ম্যাচে তারা জিতেছে কেবল একটি। হার দুই আর ড্র চারটি। সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখন ১৩ নম্বরে।
ক্ষমা চাওয়ায় শুরুর একাদশেই ছিলেন মার্তিনেস। ছবি : রয়টার্স
লিডসের মাঠে ৩৫ মিনিটে ব্রায়ান মেবিউমোর গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। বিরতি পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়েও ছিল তারা। কিন্তু ৫১ মিনিটে ডমিনিকের গোলে সমতা ফেরায় লিডস। ম্যাচে লিডস বল দখল রেখেছিল ৬১ শতাংশ আর ইউনাইটেড ৩৯ শতাংশ।
পোস্টে লিডসের ৫ শটের বিপরীতে তারা নিয়েছিল ৩টি। চ্যাম্পিয়নস লিগে হারের পর ইউনাইটেড কর্তাদের সমালোচনা করে শাস্তি পেয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেস। তবে ক্ষমা চাওয়ায় শুরুর একাদশেই তাকে রাখেন ক্যারিক।
অন্য ম্যাচে ব্রাইটন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাইটন। এছাড়া বোর্নমাউথ ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।




