Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সেরা দশে মেসির এমএলএস, পিছিয়ে রোনালদোর সৌদি লিগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৭:৪৫
শেয়ার করুন:
সেরা দশে মেসির এমএলএস, পিছিয়ে রোনালদোর সৌদি লিগ

সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ব্যক্তিগত অর্জনের তুলনা ছাড়িয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তারা যে লিগে খেলছেন সেই দুটির মান। ২০২৬ বিশ্বকাপের পর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক লিগ র‌্যাঙ্কিংয়ে মেজর লিগ সকার (এমএলএস) ও সৌদি প্রো লিগের অবস্থান নিয়ে নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই লিগটির মান নিয়ে বারবার ইতিবাচক মন্তব্য করেছেন। অন্যদিকে মেসির আগমনের পর এমএলএসও ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মান বাড়িয়েছে। ফলে দুই লিগের প্রকৃত অবস্থান নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের।

গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিংসের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এমএলএস প্রথমবারের মতো বিশ্বের সেরা ১০ লিগের তালিকায় জায়গা করে নিয়েছে। ৭৯.৩ গড় রেটিং নিয়ে তারা রয়েছে ১০ম স্থানে। বিপরীতে ৭৫.১ রেটিং নিয়ে সৌদি প্রো লিগ নেমে গেছে ৩৬তম স্থানে।

বিশ্বকাপ-পরবর্তী সময়ে প্রকাশিত এই র‌্যাঙ্কিং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা দুই লিগের প্রতিযোগিতামূলক মান ও অগ্রগতি নিয়ে তুলনামূলক বিশ্লেষণ শুরু করেছেন।

গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিংস কেবল তারকা খেলোয়াড় বা ট্রান্সফার ব্যয়ের ওপর নির্ভর করে মূল্যায়ন করে না। বরং প্রতিটি লিগের সব ক্লাবের গড় মান, প্রতিযোগিতার ভারসাম্য, ম্যাচের ফলাফল এবং পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে রেটিং নির্ধারণ করা হয়।

এ কারণে কোনো লিগে বিশ্বমানের কয়েকজন তারকা থাকলেও শক্তিশালী ও দুর্বল দলের মধ্যে ব্যবধান বেশি হলে সেই লিগের অবস্থান নিচে নেমে যেতে পারে। বিপরীতে যেখানে অধিকাংশ দল প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে পারে সেই লিগ মূল্যায়নে এগিয়ে থাকে।

তবে সব সংস্থার র‌্যাঙ্কিং এক নয়। ব্যবহৃত মূল্যায়ন পদ্ধতির পার্থক্যের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকায় বড় ধরনের অমিল দেখা যায়।

গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিংস যেখানে এমএলএসকে ১০ম এবং সৌদি প্রো লিগকে ৩৬তম স্থানে রেখেছে, সেখানে ক্লাবগুলোর শক্তিমত্তাকে বেশি গুরুত্ব দেওয়া অপটার পাওয়ার র‌্যাঙ্কিংয়ে এমএলএসের অবস্থান প্রায় ১৯তম এবং সৌদি প্রো লিগ প্রায় ৪২তম।

অন্যদিকে ২০২৬ সালের শুরুতে প্রকাশিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর তালিকায় সৌদি প্রো লিগ ছিল ১৩তম এবং এমএলএস ৪০তম।

ফলে স্পষ্ট যে বিশ্ব ফুটবলে লিগগুলোর মান নির্ধারণে এখনো কোনো সর্বজনস্বীকৃত র‌্যাঙ্কিং পদ্ধতি নেই। বিভিন্ন সংস্থা ভিন্ন মানদণ্ড ব্যবহার করায় একই লিগের অবস্থান একেক তালিকায় একেক রকম দেখা যাচ্ছে।

লিওনেল মেসিক্রিস্তিয়ানো রোনালদোএমএলএসসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক