Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লিভারপুলের হতাশা বাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ভিলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:২১
লিভারপুলের হতাশা বাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ভিলা

লিভারপুলকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। ছবি: সংগৃহীত

উনাই এমেরির হাত ধরে বদলে গেছে অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগের ফাইনালে দাপটে পৌঁছেছে তারা। এবার ভিলা নিশ্চিত করল চ্যাম্পিয়নস লিগের টিকিটও। শুক্রবার লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের চতুর্থস্থান নিশ্চিত করেছে তারা।

ম্যাচ শেষে উনাই এমেরির সন্তুষ্টি,‘আমাদের এই পারফরম্যান্স পুরো মৌসুমের হাইলাইটস। দলকে চ্যাম্পিয়নস লিগে নিতে পেরে গর্বিত আমি।’

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ভিলার পয়েন্ট ৬২। পাঁচে থাকা লিভারপুলের ৩৭ ম্যাচে পয়েন্ট ৫৯। ৩৬ ম্যাচ শেষে বোর্নমাউথের পয়েন্ট ৫৫ আর ব্রাইটনের ৫৩। এই দুই দলেরই সুযোগ অছে লিভারপুলকে পেছনে ফেলে পঞ্চম ইংলিশ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ খেলার।

লিভারপুলের শেষ ম্যাচ পরের সপ্তাহে ব্রেনফোর্ডের বিপক্ষে। সেটা ক্লাব কিংবদন্তি মোহাম্মদ সালাহর অলরেডদের হয়ে শেষ ম্যাচ। তার বিদায়ি ম্যাচে হতাশায় ডুবতে চাইবে না লিভারপুল।

প্রথমবার ৩৮ ম্যাচের লিগে ৫২ গোল হজম করেছে স্লটের লিভারপুল। ছবি: সংগৃহীত

কোচ আর্নে স্লটও বলেছেন একই কথা,‘আমাদের সেরা একাদশের ৯ খেলোয়াড় ইনজুরিতে। এটাকে অজুহাত বলছি না। এই দলের সুযোগ আছে ভালো কিছু করার। পরের মৌসুমের ট্রান্সফার উইন্ডো বদলে দিতে পারে অনেক কিছু।’

লিভারপুল এই মৌসুমে গোল হজম করেছে ৫২টি। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এর আগে কখনও ৫০ গোল হজম করেনি তারা। পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ২০ গোল লিভারপুলের জালে জড়িয়েছে সেট পিস থেকে।

ব্যর্থতা মেনে নিয়ে স্লট জানালেন,‘আমরা শুধু বেশি গোল হজমই করেনি, বরং খুব বেশি গোল করতেও পারিনি।’


লিভারপুলঅ্যাস্টন ভিলাইংলিশ প্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise