মেসির পোস্টে রোনালদোর আবেগী কমেন্ট
ক্রীড়া ডেস্ক

কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আজ তার বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দেন তিনি। ইন্সটাগ্রামে সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
বাবার মৃত্যুর চারদিন পর দেওয়া প্রথম পোস্টে স্মৃতিচারণ করেন মেসি। সেখানে হোর্হেকে নিয়ে তার আবেগ এবং ভালোবাসা প্রকাশ পায়। কমেন্ট বক্সে মেসির সতীর্থরাসহ অন্যান্য বড় তারকারা সমবেদনা জানান।
তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর কমেন্টকে ঘিরে। পোস্টের কমেন্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের প্রতি অনেক ভালোবাসা ও আন্তরিক আলিঙ্গন, লিও। অনেক শক্তি ও সাহস কামনা করছি।‘
রোনালদোর এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশংসিত হচ্ছে।




