Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আবার শুরু ম্যারাডোনার ‘অস্বাভাবিক’ মৃত্যুর বিচার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৫
আবার শুরু ম্যারাডোনার ‘অস্বাভাবিক’ মৃত্যুর বিচার

ম্যারাডোনার মৃত্যুর বিচার শুরু হয়েছে আবার। ছবি: সংগৃহীত

২০২০ সালের নভেম্বরে মারা গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। পাঁচ বছর কেটে গেলেও তার মৃত্যুরহস্যের এখনও সমাধান হয়নি। সত্যিই কি অসুস্থতার জন্য ‘স্বাভাবিক’ মৃত্যু হয়েছিল তার? নাকি চিকিৎসকদের অবহেলার জন্য চলে যেতে হয়েছিল অকালে?

এই উত্তরের খোঁজে শুরু হওয়া বিচার প্রক্রিয়া একবার ভেস্তে গিয়েছিল। এক বছর পর আজ আবার সান ইসিদ্রোতে নতুন করে ম্যারাডোনার মৃত্যুরহস্যের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সময় বুয়েনস আইরেসের শহরতলি টিগ্রেতে মৃত্যু হয়েছিল ম্যারাডোনার। চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া ও ফুসফুসে পানি জমা এই মৃত্যুর কারণ।

তবে এটা মানতে পারেনি ম্যারাডোনার পরিবার। তার চিকিৎসায় থাকা সাত সদস্যের মেডিক্যাল দলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়। প্রসিকিউটরদের দাবি, তার চিকিৎসা ও পুনর্বাসনের সময় গুরুতর অবহেলা করা হয়েছিল।

২০২৫ সালের মে মাসে জানা যায়, এই মামলার অন্যতম বিচারক জুলিয়েতা মাকিনতাচ নিজেই ম্যারাডোনার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্রে যুক্ত ছিলেন। তাই প্রশ্ন ওঠে বিচারের স্বচ্ছতা নিয়ে। বাতিল করা হয় বিচার প্রক্রিয়া। অভিশংসিত করা হয় সেই বিচারককে।

এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হলো বিচার প্রক্রিয়া, যা চলতে পারে জুলাই পর্যন্ত। নতুন করে এই মামলায় প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। ডাক্তার-নার্স-সহ যে সাত জনের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যার’ অভিযোগ আনা হয়েছে, দোষী প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হবে তাদের।

আর্জেন্টিনাচিকিৎসকম্যারাডোনাবিচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি