Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

এফএ কাপ

সেমেনিওর গোলে শিরোপা জিতল সিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২১:৫৬
সেমেনিওর গোলে শিরোপা জিতল সিটি

সংগৃহীত ছবি

৭০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল সমতা। ৭১ মিনিটে এলো সেই মুহূর্ত। ডান প্রান্ত থেকে আরলিং হলান্ডের বাড়ানো বলে দুর্দান্ত এক ব্যাকহিলে বল জালে জড়ালেন আতোইন সেমেনিও। তার এই গোলেই চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। কারাবাও কাপের পর এই মৌসুমে দ্বিতীয় ট্রফির দেখা পেল সিটিজেনরা।

পেপ গার্দিওলার অধীনে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছিল সিটিজেনরা। গতবার ক্রিস্টাল প্যালেস, তার আগেরবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি আকাশী নীল জার্সিদের।

মৌসুমের অন্যতম বড় শিরোপা জয়ের লক্ষ্যে আজ তাই ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল সিটিজেনরা। ম্যাচের শুরু থেকেই ছিল সিটির দাপট।

বল পজেশন, আক্রমণ সাজানো, সবদিকেই চেলসিকে ছাড়িয়ে গেছে সিটিজেনরা। গোলের অবশ্য তেমন সুযোগ তৈরি করতে পারেননি হলান্ডরা। হাফ টাইমের খেলা তাই শেষ হয় গোলশূন্যভাবেই।

হাফ টাইমের পরপরই এগিয়ে যেতে পারত সিটি। ৪৭ মিনিতে সেমেনিওর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 

৭১ মিনিটে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে আসেন হলান্ড। ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন বক্সের ভেতর। 'নো লুক' ব্যাকহিলে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন সেমেনিও। এই মৌসুমে এটি তার ১৯তম গোল।

গোল হজম করে নড়েচড়ে বসে চেলসি। বারবার গোল শোধের চেস্টা করলেও সিটি রক্ষণ ভাঙতে পারেনি ব্লুজরা।

৮৫ মিনিটে লিড দ্বিগুণ করতে পারত সিটি। রায়ান চেরকির শট দারুণভাবে বাঁচিয়ে দেন চেলসি কিপার। 

শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি চেলসি। ১-০ গোলের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে সিটি।

এই জয়ে সিটির হইয়ে রেকর্ড ২০তম ট্রফির স্বাদ পেলেন পেপ। সিটির কোচ হিসেবে এটি তার ৩য় এফএ কাপ শিরোপা।



এফএ কাপম্যানচেস্টার সিটিচেলসি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise