বিশ্বকাপ
দুই প্রস্তুতি ম্যাচে কবে মাঠে নামবে আর্জেন্টিনা?

সংগৃহীত ছবি
বিশ্বকাপের বাকি আর মাত্র ১১ দিন। মূল টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার জানা গেল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচিও।
মূল পর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। আলবিসেলেস্তেরা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।
আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
এরপর ৯ জুন যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
ফুটবলারদের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।






