Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাদামাটা পারফরম্যান্সে ক্ষুব্ধ দেনিলসন

মাঠের জন্য মানহীন ব্রাজিল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০
মাঠের জন্য মানহীন ব্রাজিল!

সংগৃহীত ছবি

বিশ্বকাপের পর প্রথম পরীক্ষাটা যাচ্ছেতাই হল ব্রাজিলের। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বেলার গোলে কোনরকমে ১-১ সমতায় মাঠ ছাড়ে তারা।
নতুন ১০ নম্বর রাফিনিয়া, ভিনিসিয়ুস,এনদ্রিক, এস্তেভাওদের নিয়েও ব্রাজিল ছিল ছন্নছাড়া। বিরতির আগে এস্তেভাও একবার বল জালে জড়ালেও ভিএআরে বাতিল হয় সেটা।
৬৮ মিনিটে ব্রাজিলকে স্তব্ধ করে দেন নেস্তোরি ইরানকুন্দা। দারুণ ফ্রি-কিকে গোলরক্ষক হুগো সুজাকে বোকা বানিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন তিনি। বিবর্ণ ভিনি, এস্তেভাও, এনদ্রিকদের তুলে নেন আনচেলত্তি।
ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে রায়ানের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফিনিয়ার কর্নার থেকে রায়ানের জোড়াল হেডে কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ। তাই বিশ্বকাপের পর প্রথম ম্যাচটা হারের বেদনায় শুরু হয়নি কার্লো আনচেলত্তির দলের। এই কোচের প্রত্যাশা ছিল ‘নতুন যুগের’। কিন্তু রক্ষণ, আক্রমণ, মাঝমাঠ-সবখানেই ব্রাজিল ছিল বড্ড সাদামাটা।


এর দায়টা মিডফিল্ডার ব্রুনো গিমারেস দিলেন কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামের মাঠকে। ম্যাচ শেষে ‘প্যারামাউন্ট প্লাস’কে তিনি বললেন, ‘ আমাদের আরও অনেক ভালো খেলা উচিত ছিল। তবে এটাও খেলার অংশ। এত দূর ভ্রমণ করে আসতে হয়েছে, আমরা এখনও আমাদের সেরা ছন্দে ফিরতে পারিনি। আমি বিশ্বাস করি আমরা আরও ভালো খেলতে পারি। মাঠের অবস্থাও বেশ কঠিন ছিল। আমরা ঠিকমতো বল পাসই করতে পারছিলাম না। তবে শেষ পর্যন্ত আমরা ড্র করেছি। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
প্রথমার্ধের বিরতিতে কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের কী বলেছিলেন. এমন প্রশ্নে গিমারেস বললেন,‘ আমার মনে হয় এই পারফরম্যান্সে তিনি একেবারেই সন্তুষ্ট নন, ঠিক যেমনটা আমিও নই। এই পারফরম্যান্স সত্যিই সাদামাটা ছিল। আমরা নিশ্চিতভাবে এর চেয়ে অনেক ভালো খেলতে পারি।’
ব্রাজিলের হয়ে ৬১ ম্যাচ খেলা সাবেক তারকা দেনিলসন দলের পারফরম্যান্স নিয়ে ‘গ্লোবো’তে বলেছেন,‘বিশ্বজুড়ে এই জার্সির অনেক সুনাম ও সম্মান রয়েছে। দলের খেলোয়াড়রা খুবই তরুণ। আমরা রায়ানের মতো খেলোয়াড়কে দেখছি, জাতীয় দলে যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সের পর যা মনে হলো, তা সত্যিই খুব বাজে। দলকে অন্যভাবে খেলাতে, ভিন্ন কৌশলে মানিয়ে নিতে, মাঝমাঠে আক্রমণের সৃষ্টিশীলতা বাড়াতে এবং রক্ষণাত্মক খেলায় আটকে না থাকার জন্য আনচেলত্তিকে প্রচুর কাজ করতে হবে। আমার মতে, প্রথম ম্যাচে খুবই খারাপ একটি ছাপ ফেলেছে এই দল।’


ব্রাজিলঅস্ট্রেলিয়ারাফিনিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা