Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

চোটের শঙ্কা নিয়ে ক্যাম্পে যোগ দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৪৮
চোটের শঙ্কা নিয়ে ক্যাম্পে যোগ দিলেন মেসি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। নিজেদের বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন সামনে রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে আর্জেন্টিনা দল। সোমবার স্পোর্টিং কানসাস সিটির অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে ক্যাম্পে এসেছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। তবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামার অপেক্ষায় থাকা এই ফুটবল জাদুকরের আগমনকে ঘিরে স্বস্তির চেয়ে বেশি কাজ করছে উদ্বেগ। কারণ, মেসির সঙ্গে এসেছে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটের শঙ্কা।

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ ব্যবধানের জয়ের দিনে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বাঁ পায়ে অস্বস্তি বোধ করায় তিনি নিজেই উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির পেশিতে অতিরিক্ত ক্লান্তির কারণে এই সমস্যা তৈরি হয়েছে এবং পুরোপুরি সুস্থ হতে ১০ থেকে ১৪ দিন সময় লাগতে পারে।

অধিনায়কের চোট নিয়ে কানসাসে দলের হেড কোচ লিওনেল স্কালোনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা এখান থেকে মায়ামির ম্যাচটি দেখছিলাম। ও যখন নিজেই উঠে যাওয়ার অনুরোধ করল, আমরা বুঝলাম ও ভালো বোধ করছে না। তবে প্রাথমিক মেডিকেল রিপোর্ট খুব একটা খারাপ নয়।'

আরও পড়ুন

বিশ্বকাপ জিতে বিদায় বলতে পারবেন মেসি?

০১ জুন ২০২৬

মেসিসহ দলের একাধিক খেলোয়াড়ের চোট নিয়ে কিছুটা চিন্তিত স্কালোনি আরও যোগ করেন, 'আমরা সবাই চাই প্রতিটি খেলোয়াড় যেন শতভাগ ফিট হয়ে ক্যাম্পে আসুক, কিন্তু বাস্তবতা তেমন নয়। শুধু মেসিই নয়, আমাদের অধিকাংশ খেলোয়াড়ই ছোটখাটো চোট নিয়ে এসেছে এবং আমাদের প্রধান লক্ষ্য হলো প্রথম ম্যাচের আগে সবাইকে সেরা ছন্দে ফিরিয়ে আনা।'

শুধু মেসি নয়, স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে স্কোয়াডের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট। ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্টে গ্রেড-টু মচকে যাওয়ার চোটে ভুগছেন। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর খেলা এখনো অনিশ্চিত। গঞ্জালো মন্তিয়েলের বাঁ পায়ের কোয়াড্রিসেপসের টিয়ার (পেশি ফেটে যাওয়া) আছে এবং মোলিনা ভুগছেন বাঁ ঊরুর মাংসপেশির চোটে। এছাড়া দলের এক নম্বর গোলরক্ষক দিবু মার্তিনেস ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন, সেই ফ্র্যাকচার (হাড় ফাটল) নিয়ে ক্যাম্পে এসেছেন। লেয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশি ছিঁড়ে যাওয়ায় অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে।

এই চোটের মিছিল সামাল দিতে স্কালোনি ইতিমধ্যেই ব্যাক-আপ হিসেবে নিকোলাস কাপালদো এবং অগাস্টিন জাই-এর মতো তরুণদের কানসাসে ডেকে পাঠিয়েছেন। ১৫ জুনের মধ্যে ফিফার কাছে চূড়ান্ত স্কোয়াডের পরিবর্তনের সুযোগ থাকায় খেলোয়াড়দের চোটের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে আর্জেন্টিনার বেস ক্যাম্প হবে স্পোর্টিং কানসাসের আধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’ এ। এএফএ অত্যন্ত আধুনিক এই সুযোগ-সুবিধা সম্পন্ন কমপ্লেক্সটি বেছে নিয়েছে যেখানে রয়েছে অত্যাধুনিক হাইড্রোথেরাপি রুম, রিকভারি পুল এবং ট্যাকটিক্যাল অ্যানালিসিসের জন্য উন্নত প্রযুক্তি। ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

লিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    advertiseadvertise