Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বাবা-ছেলের বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৩
বাবা-ছেলের বিশ্বকাপ

বাবা ছিলেন কিংবদন্তি ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপে জিনেদিন জিদান জাদুতেই প্রথম বিশ্বকাপ জেতার উল্লাসে মেতেছিল ফ্রান্স। সেই জিদানের উত্তরসূরি এবার নামবেন বিশ্বকাপের মঞ্চে। তবে ফ্রান্স নয়, জিদান জুনিয়র লুকা জিদান সুযোগ পেয়েছেন আলজেরিয়া দলে।

২৮ বছর বয়সী লুকা জিদানের ফুটবলের হাতেখড়ি কিন্তু ফ্রান্সেই, খেলেছেন দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়েও। তবে গত বছরেই বদলে যায় তার পরিকল্পনা। আলজেরিয়ান দাদা-দাদির কল্যাণে সুযোগ পান সেই দেশের হয়ে খেলার।

এক বছরের মধ্যেই আলজেরিয়ার জাতীয় দলের হয়ে ছয়টি ম্যাচে কিপিং করেছেন লুকা। ক্লাব ফুটবলে গ্রেনাদার হয়ে খেলা লুকা যদি বিশ্বকাপে মাঠে নামেন, তাহলে বাবার পর ছেলেরও বিশ্বকাপে খেলার এলিট তালিকায় ঢুকে পড়বেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে বাবা-ছেলের দুজনের বিশ্বকাপে খেলার ঘটনা একেবারে কম নয়। ২৭টি পরিবারের বাবা-ছেলে মাঠে নেমেছেন বিশ্বমঞ্চে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বাবা-ছেলের অংশগ্রহণ দেখা গেছে ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসে। এরপর আছে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে ও ব্রাজিল।

এবারের বিশ্বকাপেই আছেন আর্জেন্টিনার সাবেক দুই ফুটবলারের ছেলে। ডিয়েগো সিমিওনির ছেলে জুলিয়ানো ও পাবলো পাজের ছেলে নিকো পাজ খেলবেন লিওনেল মেসিদের সঙ্গে।

এ তালিকার সবচেয়ে বড় নাম ইতালির মালদিনি পরিবার। ১৯৬২ বিশ্বকাপে ইতালির হয়ে মাঠে নামেন ডিফেন্ডার সিজার মালদিনি। ছেলে পাওলো মালদিনি অবশ্য ছাড়িয়ে গেছেন বাবাকেও। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২; চারটি বিশ্বকাপে আজ্জুরিদের প্রতিনিধিত্ব করেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।

ডেনমার্কে স্মাইকেল পরিবারও কম বিখ্যাত নয়। পিটার স্মাইকেল ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ছেলে ক্যাসপার স্মাইকেল খেলেছেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ।

উরুগুয়ের ফোরলান পরিবারও আছে এই অনন্য কীর্তির তালিকায়। ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপে মাঠে নেমেছিলেন পাবলো ফোরলান। ছেলে ডিয়েগো ফোরলান খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ।

১৯৯৪ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন মাজিনহো। ছেলে থিয়াগো আলকান্তারা অবশ্য সেলেসাওদের হয়ে খেলেননি। তিনি ২০১৮ সালে স্পেনকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।

ফ্রান্সের লিলিয়ান থুরাম ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন। ছেলে মার্কাস থুরাম ছিলেন ২০২২ বিশ্বকাপ দলে।

মেক্সিকোর হার্নান্দেজ পরিবার তো গড়েছে অবিশ্বাস্য এক রেকর্ড। ছেলে ও বাবা তো বটেই, এই পরিবারের দাদাও খেলেছেন বিশ্বকাপে! দাদা টমাস বালকাজার ১৯৫৪ বিশ্বকাপে মেক্সিকোর হয়ে মাঠে নেমেছিলেন। বাবা হাভিয়ের গুতিয়েরেজ ১৯৮৬ বিশ্বকাপে খেলেছেন। ছেলে হাভিয়ের হার্নান্দেজ ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপের মঞ্চে।

ফুটবলারবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা