Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনিয়ার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
শেয়ার করুন:
ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়েছেন রাফিনিয়া। এ কারণে তার ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না। তিনি ব্রাজিল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ফিরে যাচ্ছেন বার্সেলোনায়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তারকা ফুটবলারের ইনজুরির বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে এক গোল করেছিলেন রাফিনিয়া। তবে প্রথমার্ধ শেষে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। এই চোটের কারণে আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।

আরও পড়ুন

মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ জানালেন স্কালোনি

৩০ সেপ্টেম্বর ২০২৬

সিবিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেছনের অংশের পেশীতে সমস্যা ধরা পড়েছে। তবে কাতালান সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’-র প্রতিবেদন অনুযায়ী, রাফিনিয়ার চোট খুব একটা গুরুতর নয়। কেবল বাড়তি সতর্কতা এবং কোনো ধরনের ঝুঁকি এড়াতেই তাকে দ্রুত ক্লাবে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। সেন্টার-ফরওয়ার্ড পজিশনে খেলে মাত্র ৮ ম্যাচেই ১৪ গোল করে তিনি কাতালান ক্লাবটির আক্রমণভাগের অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছেন। বার্সেলোনায় পৌঁছানোর পর ক্লাবের নিজস্ব মেডিকেল টিম তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। আন্তর্জাতিক বিরতির পর হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার পরবর্তী ম্যাচগুলোর আগেই যেন তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন, এখন সেই লক্ষ্যেই কাজ করবে ক্লাবটি।

রাফিনিয়াব্রাজিল-ভারতবার্সেলোনাইনজুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি