Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ক্রীড়া ভাতা

কারা বাদ দিল ১৬ ফুটবলারকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৭
কারা বাদ দিল ১৬ ফুটবলারকে

জাতীয় দলের তরুণ স্ট্রাইকার আলপি আক্তারের ভাগ্যে জোটেনি মাসিক ক্রীড়া ভাতা। ছবি: সংগৃহীত

ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার সরকারের প্রশংসনীয় উদ্যোগ বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারি কর্তাদের অদূরদর্শিতা ও ক্রীড়া ফেডারেশনের ভুল পদক্ষেপে। অন্তত ১৬ ফুটবলার ভাতা বঞ্চিত হওয়ার দায় কোনোভাবেই এড়াতে পারে না জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ক্রীড়াবিদ বাছাই কমিটি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রবিবার নারী ও পুরুষ দলের ১৮ জন করে মোট ৩৬ জনকে মাসিক ১ লাখ টাকা করে ভাতার আওতায় আনে সরকার। অথচ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে দু'দলে মোট খেলোয়াড় ছিল ৪৯ জন। ভাতাপ্রাপ্তরা যখন ক্রীড়া কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমুখের ছবি পোস্ট করতে ব্যস্ত, তখন কিছু ফুটবলার বসে আছেন ভাঙা মন নিয়ে।


গত মার্চে নারী এশিয়ান কাপে বাংলাদেশ দলে ছিল ২৬ ফুটবলার। তাদের মধ্য থেকে ১৮ জনকে ভাতা দিয়েছে সরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনই সেই তালিকা করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। তাই দুটি সংস্থাই একযোগে উসকে দিয়েছে বিতর্ক।


ছেলেদের দলে ঘটেছে আরও বড় ভজঘট। সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ৩০ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের ২৩ জনের দলে থেকে ১৫ জনকে দেওয়া হয়েছে ভাতা। এর মধ্যে ৫ জন প্রবাসী, বিদেশি লিগে বেশি বেতনে খেলেন বলে হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম ও তারেক কাজীর ঠাঁই হয়নি ভাতার তালিকায়। এর বাইরে সর্বশেষ জাতীয় দলে খেলা বিশ্বনাথ ঘোষ, সুমন রেজা ও ফয়সাল আরমান আকাশ বাফুফে ও ক্রীড়া পরিষদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছেন। আবার সর্বশেষ দুটি আন্তর্জাতিক ম্যাচের দলে না থাকা ৫জন- তপু বর্মণ, রাকিব হোসেন ও সোহেল রানা জুনিয়র আছেন ভাতার তালিকায়! নারী দল  থেকে ভাতা পাচ্ছেন না স্বর্ণা রানী মণ্ডল, হালিমা আক্তার, উন্নতি খাতুন, সুরভী আক্তার আরেফিন, আইরিন খাতুন, মোসাম্মৎ সুলতানা ও আলপি আক্তার।


কেনো এরকম সিদ্ধান্ত? জবাবে ক্রীড়াবিদ যাচাই কমিটির প্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান দায় চাপিয়েছেন বাফুফের ওপর, 'ফুটবল দল দুটির নামের তালিকা বাফুফে থেকে আমাদের দেওয়া হয়েছিল। আমরা শুধু যাচাই করে দেখেছি তালিকায় থাকা নামগুলো সর্বশেষ জাতীয় দলের তালিকায় ছিল কি না। আমাদেরও একটা সীমাবদ্ধতা ছিল, তাই বাফুফেকে আমরা বলেছিলাম ১৮ জন করে ফুটবলারের নাম পাঠাতে।’


ক্রীড়াবিদ বাছাই কমিটির সদস্যসচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান অবশ্য জানালেন দুই মাস পর নতুন অর্থবছরে যখন তারা নতুন করে ভাতা দেওয়া শুরু করবে, তখন বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে, 'ফুটবল ফেডারেশনের পাঠানো তালিকা অনুযায়ী ভাতা দেওয়া হয়েছে। মানছি এতে করে কিছু ফুটবলার ভাতা পাচ্ছেন না। তবে দুমাস পরেই নতুন অর্থবছরে আমরা চেষ্টা করব ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনতে। তখন অবশ্যই বাদ পড়াদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।'

বাফুফে কীভাবে দুটি জাতীয় দলের ১৮ জন করে ফুটবলার বাছাই করার ব্যাখ্যা জানা যায়নি বাফুফের তরফ থেকে। কারণ তারা ব্যস্ত নির্বাহী কমিটির সভা নিয়ে। আর বঞ্চিত ফুটবলাররা কষ্ট পেলেও ভবিষ্যতে বিপদে পড়ার শঙ্কা থেকে এ নিয়ে মুখ খুলতে চাননি।

ভাতা পেলেন যারা :
পুরুষ দলের ১৮ : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন, জামাল ভুইয়া, রহমত মিয়া, সাদ উদ্দিন, শেখ মোরসালিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, আব্দুল্লাহ ওমর, সৈয়দ শাহ কাজেম কিরমানি, তপু বর্মণ, রাকিব হোসেন, মিরাজুল ইসলাম, সোহেল রানা জুনিয়র ও শাহারিয়ার ইমন।

নারী দলের ১৮ : রূপনা চাকমা, আফঈদা খন্দকার, মিলি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), শিউলি আজিম, মোসাম্মৎ সাগরিকা, সৌরভী আখন্দ প্রীতি, উমেহলা মারমা ও নবিরন খাতুন।


বাফুফেএনএসসিক্রীড়া ভাতাবিশ্বনাথ ঘোষআলপি আক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    advertiseadvertise