Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০০:০১
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ইউনাইটেড

কোবি মাইনুর গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান। ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর এক ম্যাচই হলো ওল্ড ট্রাফোর্ডে। ৩-২ গোলে সেই ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরল তারা।

প্রথম ১৪ মিনিটে মাতেউস কুনিয়া ও বেনিয়ামিন সেসকোর গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। বিরতির পর সমতা ফেরান দমিনিক সোবোসলাই ও কোডি গাকপো। ৭৭ মিনিটে কোবি মাইনুর গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান।

৩৫ ম্যাচে ১৮ জয় ও ১০ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড এখন তৃতীয় স্থানে। ৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। ৩৫ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৬ আর ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড। ছবি: সংগৃহীত

নিজেদের ছায়া হয়ে পড়া ইউনাইটেড এক মৌসুমে লিগে দুবার লিভারপুলকে হারাল ১০ বছর পর! কৃতিত্বটা অনেকটা মাইকেল ক্যারিকের। তার হাত ধরে লিগে ১৪ ম্যাচ খেলে টানা তৃতীয় ও মোট ১০টি জয় পেল তারা।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। কর্নার থেকে বল ক্লিয়ার হওয়ার পর সেটি চলে আসে কুনিয়ার কাছে। প্রথম শট প্রতিহত হলেও তার ফিরতি শট ম্যাক আলিস্টারের গায়ে লেগে জড়ায় জালে। এবারের লিগে সেট পিস থেকে (পেনাল্টি ছাড়া) দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি গোল হজম করল লিভারপুল। সবচেয়ে বেশি ১৯টি গোল জড়িয়েছে বোর্নমাউথের গোলে।

১৪ মিনিটে সেসকো দ্বিগুণ করেন ব্যবধান। সোবোসলাই ৪৭ মিনিটে বক্সে ঢুকে দিয়োগো দালতের পায়ের মাঝ দিয়ে গোল করে কমান ব্যবধান।
গোলকিপার সেনে লামেনসের ভুলে ৫৬ মিনিটে ম্যাক আলিস্টার-সোবোসলাইয় হয়ে বল পেয়ে সমতা ফেরান গাকপো। ৭৭ মিনিটে কোবি মাইনুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

লিভারপুলম্যানচেস্টার ইউনাইটেডচ্যাম্পিয়নস লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise