Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

পয়েন্ট হারিয়ে বিপাকে লিভারপুল-চেলসি দুই দলই

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৯:৩৬
পয়েন্ট হারিয়ে বিপাকে লিভারপুল-চেলসি দুই দলই

সংগৃহীত ছবি

এক দল লড়ছে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে, আরেক দলের লক্ষ্য কোনোমতে ইউরোপা লিগে পা রাখা। পূর্ণ তিন পয়েন্ট দুই দলকেই এনে দিতে পারত বড় স্বস্তি। লিভারপুল-চেলসি হাই ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারল না কেউই। এগিয়ে গিয়েও চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করল লিভারপুল।

টানা ৫ ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আগেই শেষ চেলসির। ইউরোপা লিগে খেলতে হলে শেষ কয়েক ম্যাচে দারুণ কিছুই করতে হতো ব্লুজদের। সেই লক্ষ্যে আজ অ্যাানফিল্ডে গিয়েছিল তারা।

অন্যদিকে আগের ম্যাচে রোমাঞ্চকর এক লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে যায় অল রেডরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের মাঠে চেলসির মুখোমুখি লিভারপুল।

নিজেদের মাঠে শুরুটা দারুণ ছিল লিভারপুলের। অ্যাানফিল্ডে ৬ মিনিটের মাথায় লিড নেয় তারা। রায়ান গ্যাভেনবার্চের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের আগেই সমতা ফেরায় সফরকারীরা। ৩৫ মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ। ১-১ এর সমতায় শেষ হয় হাফ টাইমের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নিয়েছিল চেলসি। তবে কোল পালমারের গোল ভিএআরের কারণে বাতিল হলে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে।

এরপর ম্যাচের বাকি সময়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ১-১ গোলের নিয়েই মাঠ ছারে লিভারপুল ও চেলসি।

এই ড্রয়ে ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৯ম স্থানেই রইল চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিলিভারপুল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise