Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

আর্জেন্টিনাকে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী তারকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৮:৫৩
আর্জেন্টিনাকে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী তারকা

সংগৃহীত ছবি

১৯৮২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা এবং ১৯৭৮ বিশ্বকাপজয়ী অনেক তারকা। কিন্তু সেই আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও যেন সেই দুঃস্মৃতি ফিরে আসছে। এমন আশঙ্কাই প্রকাশ করেছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ড্যানিয়েল বার্তোনি।

ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোনি সতর্ক করে বলেছেন, কাতার বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্নকে বিপদে ফেলতে পারে।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে অধিনায়ক লিওনেল মেসিসহ ২০২২ সালের স্কোয়াডের ১৭ জন খেলোয়াড় রয়েছে। তবে বার্তোনির মতে, অতীতের সাফল্যের ওপর ভরসা করে বসে থাকলে তা হবে বড় ভুল।

বার্তোনি বলেছেন, ‘আর্জেন্টিনা অবশ্যই শিরোপার দাবিদার। আমরা ছয়টি ফাইনাল খেলেছি এবং তিনবার বিশ্বকাপ জিতেছি। কিন্তু শুধু নাম আর অতীতের অর্জনের কারণে আবারও চ্যাম্পিয়ন হয়ে যাব, এমনটা ভাবা ভুল হবে।‘

বার্তোনি আরও জানান, ‘সবচেয়ে বড় ক্ষতি হতে পারে যদি স্কালোনি চার বছর আগে বিশ্বকাপ জেতা খেলোয়াড়দের ওপর অতিরিক্ত নির্ভর করেন।‘

১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি গোল করেছিলেন বার্তোনি। পরে ১৯৮২ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনা দলে ছিলেন, যেখানে ম্যারাডোনাকে নিয়েও হতাশাজনকভাবে দ্রুত বিদায় নিতে হয়েছিল দলটিকে।

মেসিকে নিয়ে বার্তোনি বলেছেন, ‘সে এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু তার বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই, তাই তার শারীরিক অবস্থা বিবেচনা করতে হবে। সে আর ক্লাব পর্যায়ে আগের সর্বোচ্চ ছন্দে নেই। পাশাপাশি ২০২২ বিশ্বকাপে মেসির অন্যতম সেরা সঙ্গী ডি মারিয়াকেও এবার পাওয়া যাবে না।’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার চাপ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বার্তোনি বলেছেন, ‘এই চাপ বিশাল। সবকিছু নির্ভর করে দলের অবস্থা এবং কোচ কীভাবে দুটি বিষয় সামলাচ্ছেন তার ওপর— একদিকে তারা বিশ্বচ্যাম্পিয়ন, অন্যদিকে সেই মর্যাদা ধরে রাখতে হলে নতুন করে লড়াই করতে হবে।’

সবশেষে ১৯৮২ সালের অভিজ্ঞতা টেনে তিনি বলেছেন, ‘তখন আমরা ভেবেছিলাম বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে, ম্যারাডোনা ও নতুন কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আবারও জিততে পারব। কিন্তু বিশ্বকাপ সবসময় কঠিন, কারণ এখানে সবাই জিততে চায়।‘ 

আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    ৩১ মে ২০২৬, ১৩:০১

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    advertiseadvertise