Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

শেষ আটের স্বপ্ন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬
শেষ আটের স্বপ্ন বাংলাদেশের

ভিয়েতনামকে হারালে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে পারে বাংলাদেশ। ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের সঙ্গে ৩-২ ব্যবধানে হারের পর চীনের কাছে আফঈদা-সাগরিকারা হেরেছেন ২-০ গোলে। তারপরও শেষ আটের স্বপ্ন বেঁচে রয়েছে বাংলাদেশের। আজ মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারালেই মিলতে পার কোয়ার্টার ফাইনালের টিকিট।

তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলে পাওয়া যাবে শেষ আটের ছাড়পত্র। তিন গ্রুপে ছয় দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ।
তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-৮), চাইনিজ তাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে ভালো অবস্থানে বাংলাদেশ (-৩)। আজ তাই ভিয়েতনামের বিপক্ষে জিততে মরিয়া পুরো দল।

বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেছেন, ‘ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুল-ত্রুটি হয়েছে, সেগুলো ধরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দলের সবাই সুস্থ আছে। এই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। কোচ যেভাবে বলবেন, সেভাবেই খেলব। তো আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদেরকে সমর্থন করবে আমরা যেন কালকে ভালো খেলতে পারি।’

অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারালে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। সেই ম্যাচে পিটার বাটলারের হাইলাইন কৌশলে উজবেকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছিল ০-৪ গোলে। এবার অবশ্য সুযোগটা হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।

সহকারী কোচ আবুল হোসেন বললেন, ‘খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেওয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা দুইটা ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই।’

নানা সমীকরণ থাকলেও ভিয়েতনামের বিপক্ষে বাড়তি চাপ নিয়ে খেলতে চান না আবুল হোসেন, ‘খেলোয়াড়দের মধ্যে বাড়তি কোনো চাপ নাই। আমরা বলেছি, তাদের সেরাটা দেওয়ার জন্য। শুধু এতটুকুই। জিততেই হবে-এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না। বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পার, তাহলে ম্যাচে আমরা জিতব ইনশাল্লাহ।’

এএফসি এশিয়ান কাপবাংলাদেশ ফুটবলআফঈদা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে