২০১৮ বিশ্বকাপে এই দলের সঙ্গে করেছিলেন পেনাল্টি মিস
আইসল্যান্ডের বিপক্ষে বেঞ্চে মেসি

মেসিকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছেন স্কালোনি। ছবি: সংগৃহীত
২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে ইউরোপিয়ান দলের সঙ্গে আর খেলেনি আর্জেন্টিনা। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ চক্রে অর্থাৎ এক আসর থেকে আরেক আসর পর্যন্ত কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে আর্জেন্টিনার না খেলার। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টাইন ফুটবলে এমন নজির এর আগে দেখা যায়নি।
সেই আক্ষেপ দূর হচ্ছে আজ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা সকাল ৭টায় মুখোমুখি হবে আইসল্যান্ডের। এই ম্যাচের সেরা একাদশে নেই মেসি। তাকে বেঞ্চে রেখে একাদশ গড়েছেন কোচ স্কালোনি। তবে বিরতর পর মাঠে নামবেন মেসি। এই দলে হন্ডুরাসের বিপক্ষে খেলা ম্যাচের ৪ জনকে বেঞ্চে বসিয়ে রেখেছেন স্কালোনি।
বিশ্বকাপে মেসি প্রথম পেনাল্টি মিস করেছিলেন আইসল্যান্ডের বিপক্ষেই। ২০১৮ বিশ্বকাপে তার পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন আইসল্যান্ড গোলরক্ষক হানেস হেল্ডারসন। সেই বিশ্বকাপের আগে মেসি তার ক্যারিয়ারে পেনাল্টি নিয়েছিলেন ১০৩টি। গোল করেছিলেন ৮০টি আর মিস করেন ২৩টি।
আইসল্যান্ডের আগে মেসি মাত্র দুটি জাতীয় দলের বিপক্ষেই পেনাল্টি থেকে গোল পাননি। এর একটি ২০১২ সালে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে। আরেকটি ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের পার খেলা প্রীতি ম্যাচে।
জার্মানির বিপক্ষে মেসির পেনাল্টি আটকেছিলেন গোলরক্ষক টের স্টেগেন। এবারের বিশ্বকাপেও খেলছেন স্টেগেনে। আর ব্রাজিলের গোলরক্ষক জেফারসন ঠেকিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের পর মেসির পেনাল্টি।
আর্জেন্টিনা সর্বশেষ কোনো প্রীতি ম্যাচে ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে ২০২২ সালের ৫ জুন। এস্তোনিয়ার বিপক্ষে সেই ম্যাচে একাই ৫ গোল করেছিলেন লিওনেল মেসি।




