Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

১১৮ বছরে প্রথমবার ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন লঁস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৩
১১৮ বছরে প্রথমবার ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন লঁস

সংগৃহীত ছবি

তিনবারের ফাইনাল হারের হতাশা পেছনে ফেলে অবশেষে ফ্রেঞ্চ কাপের (কুপ দ্য ফ্রান্স) স্বাদ পেল লঁস। প্যারিসের বিখ্যাত স্তাদ দ্য ফ্রান্সে কাল রাতে অনুষ্ঠিত ফাইনালে নিশকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিজেদের ১১৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ ট্রফি ঘরে তুলল ক্লাবটি।

ম্যাচের ২৫তম মিনিটে ফ্লোরিয়ান থোভিনের দারুণ এক নিচু শটে লিড নেয় লঁস। বিরতির ঠিক তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন সেল্টিক ও ক্রিস্টাল প্যালেসের সাবেক ফরওয়ার্ড ওদসোনে এদুয়ার্দ। তার চমৎকার হেডারে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নিশ।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৪৭ মিনিটে ১৭ বছর বয়সী মিডফিল্ডার জিব্রিল কুলিবালির ব্যাক-হেডারে ম্যাচে ফেরার আভাস দেয় নিশ। ক্লাবের হয়ে প্রথমবার মূল একাদশে খেলতে নেমেই গোল করেন এই তরুণ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নিশ। ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফের মালিকানাধীন এবং সাউদাম্পটন ও লেস্টার সিটির সাবেক কোচ ক্লদ পুয়েলের অধীনে থাকা দলটি বেশ কিছু সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের সহায় ছিল না। নিশের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

উল্টো ম্যাচের ৭৮তম মিনিটে নিশের ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে লঁসের বদলি খেলোয়াড় আবদুল্লাহ সিমা গোল করে দলের ৩-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

এর আগে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেও তিন তিনবার রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল লঁসকে। ক্লাবটির দীর্ঘ ইতিহাসে এটিই প্রথম ফ্রেঞ্চ কাপ জয়। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ লিগ কাপ জয়ের পর এটিই তাদের প্রথম কোনো বড় শিরোপা।

এবারের মৌসুমে ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চেয়ে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে লঁস। অন্যদিকে, ১৯৯৭ সালের পর কোনো ট্রফি না পাওয়া নিশ লিগ ওয়ানের ১৬ নম্বরে থেকে কোনোমতে রেলিগেশন বা অবনমন এড়িয়েছে।

লঁসফ্রেঞ্চ কাপ
    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise