Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নারী সাফ ফাইনাল

ভারতের কাছেই মুকুট হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:০৭
ভারতের কাছেই মুকুট হারাল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভারত ৩-১ বাংলাদেশ

হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। তবে যে ভয়টা ছিল, শেষ পর্যন্ত হলো সেটাই। স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো ঋতুপর্ণাদের। শেষ দুই সাফের ফাইনাল উঠতে না পারা ভারত দীর্ঘ সাত বছর পর ফিরে পেল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।

গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবারের ফাইনালে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানের শুরু থেকেই বাংলাদেশ ছিল বড্ড নড়বড়ে। মালদ্বীপের বিপক্ষে জিতলেও ঘাম ঝড়াতে হয়। গ্রুপে শেষ ম্যাচে তো ভারতের কাছে ৩-০ তে আত্মসমর্পণ করতে হয়। গ্রুপ রানার্স-আপ হওয়ায় তাদের সামনে চলে আসে শেষ দুই আসরের ফাইনালের প্রতিপক্ষ নেপাল। এ ম্যাচে নড়বড়ে শুরু করলেও ঋতুপর্ণা চাকমা ও সাগরিকার গোল ২-১-এ জিতে ফাইনালের মঞ্চে পা রাখে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারত ১-০ ব্যবধানে ভুটানকে হারায়।

ফাইনালে সুযোগ ছিল গ্রুপে হারের প্রতিশোধ নেওয়ার। প্রথমার্ধটা পিটার বাটলারের ৪-৪-২ ফরম্যাশনে পরিকল্পিত ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র একাধিক সুযোগ নষ্ট করে হতাশ করেন। ধারার বিপরীতে ভারত ম্যাচে এগিয়ে যায় ৪২ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন পেয়ারি জাজা।

তবে সে লিড স্থায়িত্ব পেয়েছে মিনিট পাঁচেক। যোগ করা সময়ে তহুরার বাড়ানো পাস ঠাণ্ডা মাথায় ডান পায়ের প্লেসিংয়ে দূরের পোস্টে জড়িয়ে দেন সেমিফাইনালে অলিম্পিক গোল করা ঋতুপর্ণা। এর পরেই বেজে ওঠে বিরতির বাঁশি।

বিরতি থেকে ফিরেই গোল হজম করে বাংলাদেশ। ৪৬ মিনিটে শামসুন্নাহার সিনিয়র থামাতে পারেননি পেয়ারি জাজাকে। ডান দিক দিয়ে দ্রুত আক্রমণে উঠে ক্রস ফেলেন। সানফিদার হেড মিলির গ্লাভস ছুঁয়ে সাইড বারে লেগে জালে জড়ালে আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ম্যাচে ফিরতে যে মরিয়া চেষ্টা দরকার ছিল, সেটা আর করতে পারেনি বাংলাদেশ। তাদের পায়ে ভর করেছিল ক্লান্তি। ৮২ মিনিটে আফঈদা খন্দকারের ভুলে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের ভেতরে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি এ সেন্টারব্যাক। তার ক্লিয়ারেন্স পেয়ে এক টোকায় শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড লিন্ডা কম।

ভারতবাংলাদেশনারী সাফ ফুটবল ফাইনাল
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise