Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের আগে বিপাকে বুরকিনা ফাসো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৭:০৯
আর্জেন্টিনা ম্যাচের আগে বিপাকে বুরকিনা ফাসো

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর প্রীতি ম্যাচটি অনিশ্চয়তায় মুখে পড়েছে। শেষ মুহূর্তে চার্টার্ড বিমান জোগাড় করে বুয়েনস এইরেসের উদ্দেশে রওনা দিয়েছে বুরকিনা ফাসো। মরক্কো থেকে যাত্রায় দীর্ঘ বিলম্ব এবং কয়েকজন খেলোয়াড়ের দল ছাড়ার ঘটনায় ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নির্ধারিত সময়ের আগে পরিস্থিতি স্বাভাবিক করতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে আয়োজকদের।

মরক্কোয় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে আফ্রিকার দলটিকে। গত ৩০ সেপ্টেম্বর তাদের জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি কোনো আগাম নোটিশ ছাড়াই বাতিল করা হয়। পরে শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে নতুন একটি ফ্লাইটের ব্যবস্থা করা হলেও আর্জেন্টিনা যেতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে। ফলে ম্যাচ শুরুর আগে প্রস্তুতির জন্য প্রায় কোনো সময়ই থাকছে না তাদের।

বুরকিনা ফাসোর দলের ভেতরের পরিস্থিতিও ভালো নয়। অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনা তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, অভ্যন্তরীণ বিরোধের কারণে কয়েকজন খেলোয়াড় আর্জেন্টিনা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

মোলিনা লিখেছেন, ‘বুরকিনা ফাসোর জাতীয় দল আজ রাতে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হবে। আগামীকাল ম্যাচ খেলার কথা রয়েছে। তবে সাংগঠনিক সমস্যা ও কিছু আর্থিক বিষয় নিয়ে কয়েকজন খেলোয়াড় ক্যাম্প ছেড়েছেন এবং তারা এই সফরে থাকছেন না।’

বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনও (এফবিএফ) পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে চার্টার্ড ফ্লাইট বাতিল এবং মরক্কো থেকে দলকে আর্জেন্টিনায় পাঠাতে তৈরি হওয়া জটিলতার কথা জানানো হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, ‘বুয়েনস এইরেসে যাওয়ার পথে মরক্কোয় বুরকিনা ফাসোর প্রতিনিধিদলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষ, সমর্থক এবং অংশীদারদের জানাতে চায় বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন। ২০২৬ সালের ৪ অক্টোবর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে বুরকিনা ফাসোর।’

ফ্লাইট বাতিলের কারণ সম্পর্কে ফেডারেশন বলেছে, ‘চার্টার কোম্পানি কোনো আগাম নোটিশ ছাড়াই ৩০ সেপ্টেম্বর নির্ধারিত ফ্লাইটটি বাতিল করায় জাতীয় দলের সফর ব্যাহত হয়েছে। এর ফলে প্রতিনিধিদলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে হয়েছে।’

পরিস্থিতি সামাল দিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন ও দূতাবাস একসঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে এফবিএফ। তবে নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে গিয়ে ভ্রমণের দীর্ঘ সময়সহ বিভিন্ন সমস্যার কারণে খেলোয়াড়দের মধ্যে অনীহা তৈরি হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসোবুরকিনা ফাসো ফুটবল দলআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে