Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বেনজেমাকে অনুসরণ করেই হাতে ব্যান্ডেজ পড়েন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৮:১৭
বেনজেমাকে অনুসরণ করেই হাতে ব্যান্ডেজ পড়েন ইয়ামাল

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল। তবে মাঠে তার হাতে সবসময় যে ব্যান্ডেজ দেখা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহলী ছিলেন ভক্তরা। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে সেই রহস্যের পর্দা সরালেন এই স্প্যানিশ তারকা।

ইয়ামাল জানান, ব্যান্ডেজের এই গল্পের শুরু হয়েছিল একটি গেমিং দুর্ঘটনার মধ্য দিয়ে। তিনি বলেন, ‘প্লেস্টেশনে খেলতে গিয়ে রাগের মাথায় টেলিভিশনে ঘুষি লেগে যায়, আঙুলগুলো অনেক ফুলে গিয়েছিল।’ তবে ফোলা কমে যাওয়ার পরও ব্যান্ডেজ খোলেননি তিনি। কারণ এর মধ্যেই বিষয়টি রূপ নিয়েছিল সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি। ইয়ামাল আরও বলেন, ‘এরপর থেকে ব্যান্ডেজ বেঁধে রাখি। এটা পরলে মনে হয় যেন আমি করিম বেনজেমা। আমার মনে হয়, দেখতেও বেশ ভালো লাগে।’

উত্তর আমেরিকায় আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে স্পেনের সমর্থকদের জন্য বিশেষ প্রতিশ্রুতিও দিলেন এই তরুণ তারকা। লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ইয়ামাল জানান, স্পেন শিরোপা জিতলে তিনি তিন সপ্তাহের জন্য দাড়ি ও গোঁফ রাখবেন এবং একশটি বিটস হেডফোন র‍্যাফেলের মাধ্যমে ভক্তদের মাঝে বিতরণ করবেন।

স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন যে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুজনেই বিশ্বকাপের শুরুতে সম্পূর্ণ ফিট থাকবেন। কেপ ভার্দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে স্পেনের সবচেয়ে বিপজ্জনক দুই আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে এই সুসংবাদ নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সমর্থকদের।

লামিন ইয়ামালকরিম বেনজেমাফিফা বিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise