Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নারী এশিয়ান কাপ

বড় হারেই এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৭:০২
বড় হারেই এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

শেষ ম্যাচে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

সিডনিতে চীনের বিপক্ষে দেয়াল হয়েই দাঁড়িয়েছিল বাংলাদেশের রক্ষণ। পরের ম্যাচে উত্তর কোরিয়া ধসিয়ে দেয় সেটা। আজ পার্থে রক্ষণের বদলে বাংলাদেশ নারী দলের বেশি মনোযোগ ছিল গোল করায়। কেননা নারী এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের জন্য উজবেকিস্তানকে হারাতে হতো বড় ব্যবধানে।


বাঁচা-মরার সেই ম্যাচে বাংলাদেশ হারল ৪-০ গোলে। টানা তিন হারে তাই শেষ হলো বাংলাদেশের প্রথম এশিয়ান কাপ অভিযান। অস্ট্রেলিয়ায় হওয়া এবারের আসরে প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ আর উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।


উজবেকিস্তান ফিফা র‌্যাংকিংয়ে ৪৯ নম্বরে আর বাংলাদেশ আছে ১১২তম স্থানে। ব্যবধান বেশি থাকলেও বাংলাদেশ সমানতালেই লড়েছে। হাই লাইন ডিফেন্সে খেলে বাংলাদেশের বল পজেশন ৫৫.৭ শতাংশ। গোলের জন্য পোস্টে ১৭ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৩টি। সেখানে উজবেকিস্তান পোস্টে নিতে পারে ১৩টি শট, লক্ষ্যে ছিল ৭টি আর গোল পায় ৪টি।


১০ম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করে উজবেকিস্তান। নিলুফার কুদ্রাতোভার বাড়ানো বল ধরে বক্সের ডান দিক দিয়ে এগিয়ে দিওরাখোন খাবিবুল্লায়েভা ডান পায়ের শটে বল জড়ান জালে।
৩১তম মিনিটে গোল পেতে পারত বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক। ফিরতি বলে তহুরার ওভারহেড কিকও হয় লক্ষ্যভ্রষ্ট।


৪২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তহুরা খাতুন। মাঝমাঠ থেকে আসা বল দুই ডিফেন্ডারের পেছন নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে একা পেয়েও পাস দেন সামনে থাকা কোহাতি কিসকুকে। তার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সাইডলাইনের বাইরে।


বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বাংলাদেশ। ৬০ মিনিটে বদলি হয়ে নামার পর ৬২ মিনিটের ব্যবধান ২-০ করেন দিলদোরা নোজিমোভা। খাবিবুল্লায়েভার বাড়ানো বলে বক্সের ভেতর নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নোজিমোভা। ৬৬ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন তিনিই।


৭২ মিনিটে এক গোল বাতিল হয় উজবেকিস্তানের। মিলির কাছ থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়েছিলেন আসালখোন আমিনজোনোভা। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল।


৮৮ মিনিটে চতুর্থ গোলটি পেয়ে যায় উজবেকিস্তান। নিলুফার কুদ্রাতোভা এগিয়ে নেন তাদের। উমিদা জোইরোভা হেড ডি-বক্সের মাঝখানে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিচু শটে জালে জড়ান তিনি। ক্লান্ত বাংলাদেশ ম্যাচ হারে ৪-০-তে।




ফুটবলনারী এশিয়ান কাপবাংলাদেশ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে