Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্যান্ডেজ হাতে বার্তা মার্তিনেসের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৪১
ব্যান্ডেজ হাতে বার্তা  মার্তিনেসের

তাকে ডাকা হয় ‘বাজপাখি’। কাতার বিশ্বকাপে বাজপাখির অবিশ্বাস্য পারফরম্যান্সেই ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরী হয়ে থাকা এমিলিয়ানো মার্তিনেস এবারও আছেন লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াডে। তবে ইনজুরিতে তার বিশ্বকাপ পড়েছিল শঙ্কায়। মৌসুম জুড়ে দারুণ পারফর্ম করা মার্তিনেস আর্জেন্টিনার প্রথম অনুশীলনে এসেছিলেন হাতে ব্যান্ডেজ নিয়ে।

কানসাসের অনুশীলনে হাতে ব্যান্ডেজ নিয়ে উপস্থিত ছিলেন এমি। হাতে বল নিতে না পারলেও পা দিয়েই কিছুটা অনুশীলন করেছেন। নিজের ইনস্টাগ্রামে এমি লিখেছেন, ‘প্রথম দিনে উদ্দীপনা ছিল অনেক। দুঃখজনকভাবে আমি সবকিছু করতে পারছি না। তবে দেশের জন্য বন্ধু ও সতীর্থদের সঙ্গে একসঙ্গে হতে পেরে আনন্দিত।’

অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে পাওয়া চোট নিয়েই সেই ম্যাচে দলকে শিরোপা জিতিয়েছেন মার্তিনেস। এই চোট নিয়েই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন এমি। তবে জানা গেছে, তার সেরে উঠতে সময় লাগবে। মূল টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। শুধু কি তাই, আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

দুদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল। একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েছে মেসি বাহিনী। বিশ্বকাপের জন্য গতকাল পুরোদমে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা দল। কানসাসের ক্যাম্পে অনুশীলন করেছেন মেসিসহ দলের বাকি সদস্যরা। ক্যাম্পে চোট থেকে সেরে উঠতে জোর লড়াই চালিয়ে যাচ্ছেন এমি। দলের চিকিৎসকরাও তাকে মূল পর্বের আগে সুস্থ করার চেস্টায় আছেন। শেষ পর্যন্ত ঠিক কবে সুখবর পাবে আর্জেন্টিনা স্কোয়াড, সেটা জানা যাবে প্রীতি ম্যাচের পরেই।

এদিকে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, নির্ধারিত ছিল আগেই। এবার সেই ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যুর ঘোষণা দিয়েছে ফিফা।

৭ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই মাঠে গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন এক লাখেরও বেশি দর্শক। ১০ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে মেসির দল।

দুই প্রস্তুতি ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না এমি। তার পরিবর্তে কে সামলাবেন আর্জেন্টিনার গোলপোস্ট? গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর মধ্যে কাকে বেছে নেবেন স্কালোনি, সেটাই এখন দেখার অপেক্ষা। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকা রুলিকেই প্রস্তুতি ম্যাচে নামাতে পারেন কোচ।

বিশ্বকাপআর্জেন্টিনামার্তিনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে